টেলিকম সেক্টারে Jio, Airtel এবং Vodafone idea প্রিপেইড প্ল্যান গুলির দাম বাড়ানোর পরে সাধারণ লোকেরা খুবই হতাশ হয়ে পড়েছে। সমস্ত টেলিকম কোম্পানি গুলি নিজেদের রিচার্জের দাম প্রায় 25 শতাংশ বাড়িয়ে দিয়েছে। কিন্তু প্ল্যানের দাম বাড়ায় সাধারণ লোকেরা সহ দিগ্গজ কোম্পানি Reliance Jio ও চিন্তিত হয়ে গেছে। আসলে রিলায়েন্স জিও ট্রাইয়ের কাছে অভিযোগ জানিয়েছে কারন ভোডাফোন আইডিয়া এমন কিছু ট্যারিফ প্ল্যান পেশ করেছে যা দামি হওয়ার সাথেই নাম্বার পোর্টাবিলিটিতেও অসুবিধা হচ্ছে।
ET সূত্রের কথা বলে নিজের রিপোর্টে বলেছে যে গত সপ্তাহে ট্রাইকে পাঠানো একটি চিঠিতে Jio বলেছে যে Vodafone Idea কোম্পানি 28 দিন ভ্যালিডিটির এন্ট্রি লেভেল প্ল্যানের দাম 75 টাকা থেকে বাড়িয়ে 99 টাকা করে দিয়েছে। কিন্তু এর সাথে এই প্ল্যানে এসএমএস পরিষেবাও দিচ্ছে না, যার ফলে গ্রাহকরা পোর্টের জন্য ম্যাসেজও করতে পারছে না। Vodafone Idea এর কথা বলা হলে এই কোম্পানির 179 টাকার প্ল্যানের থেকে গ্রাহকরা এসএমএসের সার্ভিস পাবে। যদি গ্রাহকরা নাম্বার পোর্ট করতে চান তাহলে গ্রাহকদের 179 টাকার প্ল্যানটি রিচার্জ করতে হবে।
ভোডাফোন আইডিয়ার প্রিপেইড গ্রাহক যারা পোর্ট আউট করতে চান তাদের একটি এসএমএস করতে হয়। কিন্তু SMS এর সার্ভিস কোম্পানি দামি প্ল্যান গুলিতেই দিচ্ছে। যদি ইউজাররা ভিআই কোম্পানির হাই-লেভেলের প্ল্যান রিচার্জ করান তাহলে ইউজাররা নাম্বার পোর্ট করাবেন না।
এই ঘটনাটি দেখেই Jio কোম্পানি TRAI কে অভিযোগ জানিয়ে এই সমস্যার সমাধান করতে বলেছে। ইটির সোর্স অনুযায়ী কোম্পানি এসএমএস ফ্রি করার ব্যাপারে ভাবতে পারে অথবা নাম্বার পোর্টের সময়ে এসএমএস পাঠানোর প্রয়োজনীয়তা বন্ধ করতে পারে।
আপনাদের জানিয়ে দিই যে TRAI এর সমীক্ষা অনুযায়ী 2021 এর সেপ্টেম্বর মাসে 1 কোটির বেশি গ্রাহকরা নাম্বার পোর্টের জন্য রিকোয়েস্ট করেছিল।যদি SMS এর জন্য দামি প্ল্যান গুলিই থেকে যায় তাহলে টেলিকম কোম্পানি গুলির এই পদক্ষেপ লক্ষাধিক গ্রাহকদের পকেটে প্রভাব ফেলবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
