Home খবর IPL 2024 দেখার জন্য বেস্ট JIO এর ডেইলি 3GB ডেটা সহ প্ল্যান, দেখে নিন ডিটেইলস

IPL 2024 দেখার জন্য বেস্ট JIO এর ডেইলি 3GB ডেটা সহ প্ল্যান, দেখে নিন ডিটেইলস

22 মার্চ (শুক্রবার) থেকে IPL 2024 এর নতুন সিজন শুরু হবে। এবার IPL 2024 এর ম্যাচগুলি ক্রিকেট ম্যাচের প্রচার করা টেলিভিশন চ্যানেল, অনলাইন স্ট্রীমিং অ্যাপ যেমন Jio Cinema এবং অফিসিয়াল IPL ওয়েবসাইটের মতো বিভিন্ন প্ল্যাটফর্মে লাইভ দেখানো হবে। আপনিও যদি একজন জিও ইউজার হন এবং IPL ম্যাচ দেখার জন্য একটি প্ল্যান খুঁজছেন তবে এই পোস্টটি আপনার জন্য। এই পোস্টে সেইসব প্ল্যানগুলি সম্পর্কে আলোচনা করা হল যেগুলি রিচার্জ করে প্রচুর পরিমাণে ডেটা পাওয়া যায়।

একটি IPL ম্যাচ দেখার জন্য কতটা ডেটা প্রয়োজন?

রিপোর্ট অনুযায়ী একটি IPL ম্যাচ 720 পিক্সেল কোয়ালিটিতে দেখলে প্রায় 1জিবি ডেটা খরচ হয়। প্রতিদিন করে IPL ম্যাচ হবে, অতএব প্রতিদিন মোট 2জিবি করে ডেটা প্রয়োজন। তাই এই পোস্টে জিওর এমন 4টি রিচার্জ প্ল্যান সম্পর্কে জানানো হল যেগুলি রিচার্জ করে 3জিবি করে ডেটা পাওয়া যায়।

জিওর 3GB ডেটা সহ প্ল্যান

প্ল্যান বেনিফিট ভ্যালিডিটি
219 টাকা ডেইলি 3GB ডেটা, এক্সট্রা 2GB ডেটা, ফ্রি ভয়স কল, ডেইলি 100 এসএমএস 14 দিন
399 টাকা ডেইলি 3GB ডেটা, এক্সট্রা 6GB ডেটা, ফ্রি ভয়স কল, ডেইলি 100 এসএমএস 28 দিন
999 টাকা ডেইলি 3GB ডেটা, ফ্রি ভয়স কল, ডেইলি 100 এসএমএস 84 দিন
1,499 টাকা ডেইলি 3GB ডেটা, এক্সট্রা 3GB ডেটা, ফ্রি ভয়স কল, ডেইলি 100 এসএমএস, Netflix বেসিক সাবস্ক্রিপশন 84 দিন