IPL 2024 দেখার জন্য বেস্ট JIO এর ডেইলি 3GB ডেটা সহ প্ল্যান, দেখে নিন ডিটেইলস

22 মার্চ (শুক্রবার) থেকে IPL 2024 এর নতুন সিজন শুরু হবে। এবার IPL 2024 এর ম্যাচগুলি ক্রিকেট ম্যাচের প্রচার করা টেলিভিশন চ্যানেল, অনলাইন স্ট্রীমিং অ্যাপ যেমন Jio Cinema এবং অফিসিয়াল IPL ওয়েবসাইটের মতো বিভিন্ন প্ল্যাটফর্মে লাইভ দেখানো হবে। আপনিও যদি একজন জিও ইউজার হন এবং IPL ম্যাচ দেখার জন্য একটি প্ল্যান খুঁজছেন তবে এই পোস্টটি আপনার জন্য। এই পোস্টে সেইসব প্ল্যানগুলি সম্পর্কে আলোচনা করা হল যেগুলি রিচার্জ করে প্রচুর পরিমাণে ডেটা পাওয়া যায়।

একটি IPL ম্যাচ দেখার জন্য কতটা ডেটা প্রয়োজন?

রিপোর্ট অনুযায়ী একটি IPL ম্যাচ 720 পিক্সেল কোয়ালিটিতে দেখলে প্রায় 1জিবি ডেটা খরচ হয়। প্রতিদিন করে IPL ম্যাচ হবে, অতএব প্রতিদিন মোট 2জিবি করে ডেটা প্রয়োজন। তাই এই পোস্টে জিওর এমন 4টি রিচার্জ প্ল্যান সম্পর্কে জানানো হল যেগুলি রিচার্জ করে 3জিবি করে ডেটা পাওয়া যায়।

জিওর 3GB ডেটা সহ প্ল্যান

প্ল্যানবেনিফিটভ্যালিডিটি
219 টাকাডেইলি 3GB ডেটা, এক্সট্রা 2GB ডেটা, ফ্রি ভয়স কল, ডেইলি 100 এসএমএস14 দিন
399 টাকাডেইলি 3GB ডেটা, এক্সট্রা 6GB ডেটা, ফ্রি ভয়স কল, ডেইলি 100 এসএমএস28 দিন
999 টাকাডেইলি 3GB ডেটা, ফ্রি ভয়স কল, ডেইলি 100 এসএমএস84 দিন
1,499 টাকাডেইলি 3GB ডেটা, এক্সট্রা 3GB ডেটা, ফ্রি ভয়স কল, ডেইলি 100 এসএমএস, Netflix বেসিক সাবস্ক্রিপশন84 দিন

 

  • Jio এর 219 টাকা দামের প্ল্যান: ডেইলি 3GB ডেটা সহ এটি কোম্পানির সবচেয়ে সস্তা প্ল্যান এবং এই প্ল্যানের ভ্যালিডিটি 14 দিন। এই প্ল্যানে ডেইলি 3GB ডেটা সহ এক্সট্রা 3GB ডেটা পাওয়া যায়। অর্থাৎ এই প্ল্যানটি রিচার্জ করে মোট 44GB ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। এর সঙ্গেই এই প্ল্যানে প্রতিদিন 100 এসএমএস এবং কিছু জিও অ্যাপের সুবিধা পাওয়া যায়। এছাড়াও এই প্ল্যানের সঙ্গে যে কোনো নাম্বারে আনলিমিটেড ভয়েস কল উপভোগ করা যায়।
  • Jio এর 399 টাকা দামের প্ল্যান: এই প্ল্যানে 28 দিনাএর ভ্যালিডিটি সহ কোম্পানি প্রতিদিন 3 জিবি করে ডেটা দেয়। ডেইলি ডেটা ছাড়াও এই প্ল্যানে 6জিবি এক্সট্রা ডেটা পাওয়া যায়। অর্থাৎ এই প্ল্যানে মোট 90জিবি ডেটা উপভোগ করা যায়। এছাড়াও এই প্ল্যানে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল ও প্রতিদিন 100 ফ্রি এসএমএসের পাশাপাশি জিও অ্যাপ বেনিফিট পাওয়া যায়।
  • Jio এর 999 টাকা দামের প্ল্যান: 84 দিন ভ্যালিডিটির এই প্ল্যানে ডেইলি 3জিবি করে ডেটা পাওয়া যায়। অর্থাৎ এই প্ল্যানে মোট 292জিবি ডেটা পাওয়া যায়। এর সঙ্গেই এই প্ল্যানে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি ভয়েস কল, প্রতিদিন 100 ফ্রি এসএমএস এবং জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয়।
  • Jio এর 1,499 টাকা দামের প্ল্যান: জিওর এই প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন। এই প্ল্যানে ডেইলি 3জিবি ডেইলি ডেটা, আনলিমিটেড ফ্রি ভয়েস কল, প্রতিদিন 100 ফ্রি এসএমএস, জিও অ্যাপের সাবস্ক্রিপশন ছাড়াও Netflix বেসিক সাবস্ক্রিপশন উপভোগ করা যায়।
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here