এই বছর অর্থাৎ 2022 সালে ভারতে 5G নেটওয়ার্ক প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। মনে করা হচ্ছে যে এই দিওয়ালির সময় ভারতীয় জনসাধারণ উচ্চ গতির 5G ইন্টারনেট চালাতে পারবে। Reliance Jio, Airtel এবং Vodafone Idea-এর টেলিকম সংস্থাগুলি এই 5G নেটওয়ার্কে দ্রুত কাজ করছে। কিন্তু মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স জিও 5G তেই থেমে নেই, সবাইকে চমকে Jio সোজা 6G-এর দিকে পা বাড়িয়ে দিয়েছে। Jio 6G প্রযুক্তিতে গবেষণা করার উদ্দেশ্যে ফিনল্যান্ডের Oulu University র সাথে সরাসরি হাত মিলিয়েছে।
20 জানুয়ারি Reliance Jio এবং University of Oulu মধ্যে একটি বড় চুক্তি হয়েছে। এই চুক্তির অধীনে, এই দুটি সংস্থা এখন যৌথভাবে 6G প্রযুক্তির পথ নিয়ে গবেষণা করবে এবং 6G technology Standardisation এর জন্য একসঙ্গে কাজ করবে। কোম্পানির মতে এই জোটবদ্ধতার ফলে যেমন ডিজিটাল সুযোগগুলির আরও সম্প্রসারণ ঘটবে, তেমনি বিদ্যমান 5G প্রযুক্তিকে আরও আপগ্রেড করবে।
এইসব এলাকায় আসবে বিপ্লব
Reliance গ্রুপের ইউনিট Jio Estonia এবং University of Oulu র মধ্যে হওয়া এই অংশীদারিত্বের পরে এটা মনে করা হচ্ছে যে Aerial and Space Communication, Holographic Beamforming, 3D Connected Intelligence in Cybersecurity, Microelectronics, এবং Photonics এ উন্নয়ন দেখা যাবে, যা সমগ্র বিশ্বকে উপকৃত করবে।
এই চুক্তির পরে, উভয় সংস্থার প্রচেষ্টা হবে কীভাবে 6G টেকনোলজি defence, automotive, white goods industrial machinery consumer goods, efficient manufacturing, novel personal smart device environment এর পাশাপাশি , urban computing এবং autonomous traffic settings এর ক্ষেত্রেও সহায়ক হতে পারে।
গ্রাহক সংখ্যা 400 মিলিয়ন
Jio-এর কাছে বর্তমানে 400 মিলিয়ন অর্থাৎ ভারতে 40 কোটিরও বেশি গ্রাহক রয়েছে। এবং এই কারণে, Reliance Jio র কাছে ইতিমধ্যেই এত বিশাল জনসংখ্যার কাছে বিপুল পরিমাণ ডেটা ট্রান্সমিট করার প্রযুক্তি এবং পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। রিলায়েন্স জিও ইতিমধ্যেই 5G-এর জন্য অনেক প্রযুক্তিগত পরীক্ষা করেছে এবং এখন Jio-এর এই প্রযুক্তিটি 6G-এর জন্যও কার্যকর হতে চলেছে। Oulu ইউনিভার্সিটির সাথে এই অংশীদারিত্বের পরে, উভয় সংস্থার যোগ্যতা 5G চালু করা থেকে 6G-এর উন্নয়নে কাজে আসবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
