Home খবর Jio ইউজারদের জন্য সুখবর! 630GB 5G ডেটার সঙ্গে এসে গেছে New Year Offer

Jio ইউজারদের জন্য সুখবর! 630GB 5G ডেটার সঙ্গে এসে গেছে New Year Offer

আকাশ মুকেশ আম্বানির টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও নতুন বছর সেলিব্রেট করে তাদের ইউজারদের জন্য একটি বিশেষ অফার নিয়ে এসেছে। কোম্পানির এই নতুন 2023 টাকা দামের স্পেশাল Jio Offer এ কোম্পানির পক্ষ থেকে মোট 630GB ডেটার সঙ্গে ফ্রি ভয়েস কল এবং কিছু জিও অ্যাপসের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। নিচে এই অফারটির সমস্ত বেনিফিট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। আরও পড়ুন: লঞ্চ হল সস্তা 5G ভিভো স্মার্টফোন Vivo S16e, 12GB RAM ছাড়াও এতে আছে 50MP ক্যামেরা এবং 66W ফাস্ট চার্জিং

Jio 2023 Plan Details

কত দিন লাইভ থাকবে Jio New Year Offer?

যদি আপনার এই প্ল্যানের বিভিন্ন বেনিফিট পছন্দ হয়ে থাকে তবে জানানো হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এই প্ল্যানটি রিচার্জ করে নিন। কারণ কোম্পানি আগামী বছরের প্রথম সপ্তাহেই এই প্ল্যানটি বন্ধ করে দিতে পারে। তবে এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই প্ল্যানের লাস্ট ডেট সম্পর্কে কিছু বলা হয়নি। আরও পড়ুন: এই সপ্তাহে OTT তে রিলিজ হবে একাধিক দুর্দান্ত সিনেমা এবং সিরিজ, দেখে নিন তালিকা

জিও এর মধ্যেই 90 দিন ভ্যালিডিটির একটি রিচার্জ প্ল্যান বাজারে এনেছিল। 749 টাকা দামের এই প্ল্যানে ইউজারদের প্রতিদিন 2GB করে 5G ডেটা দেওয়া হচ্ছে। এছাড়াও এই প্ল্যানে ডেইলি 100টি করে ফ্রি এসএমএস, আনলিমিটেড ভয়েস কল এবং Jio Apps এর সাবস্ক্রিপশন পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন