Home খবর শীঘ্রই Jio এর মালিক Mukesh Ambani দেবে মোটা অঙ্কের আয়ের সুযোগ, জেনে নিন ডিটেইলসে

শীঘ্রই Jio এর মালিক Mukesh Ambani দেবে মোটা অঙ্কের আয়ের সুযোগ, জেনে নিন ডিটেইলসে

বর্তমানে Mukesh Ambani এর টেলিকম কোম্পানি Reliance Jio সম্পর্কে একটি বড় খবর পাওয়া গেছে। মুকেশ আম্বানি জিওর স্টক এক্সচেঞ্জে যুক্ত করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এই বছর অর্থাৎ 2022 এর মধ্যেই রিলায়েন্স জিওর আইপিও অর্থাৎ Intial Public Offering মার্কেটে চলে আসতে পারে। CLSA এর রিপোর্ট থেকে এই তথ্য জানা গেছে। রিপোর্টে বলা হয়েছে, জিও এই বছর 100 বিলিয়ন ডলারের এন্টারপ্রাইজ ভ‍্যালুর সঙ্গে এই বছর তাদের আইপিও লঞ্চ করতে পারে। অন্য একটি রিপোর্ট থেকে জানা যায় প্রায় 427 মিলিয়ন ইউজারের সঙ্গে জিও বর্তমানে দেশের সবচেয়ে বড় টেলিকম অপারেটরের স্থান দখল করে রয়েছে। জানিয়ে রাখি এর আগেও কোম্পানি তাদের Reliance AGM 2020 এর মঞ্চে দাঁড়িয়ে কোম্পানির আইপিও লঞ্চের পরিকল্পনা সম্পর্কে আলোচনা করেছিল।

Jio IPO

CLSA একটি নোটে জানিয়েছে রিলায়েন্স জিও IPO বা অন্য কোনো লিস্টিং লঞ্চ করতে পারে। নোট থেকে জানা গেছে 2020 এর কথা অনুযায়ী 13 বিনিয়োগ প্রি-আইপিও অংশিদারির পর ফেসবুককে 10 শতাংশ এবং গুগলকে 8 শতাংশ দেওয়া হবে। CLSA আরও জানিয়েছে 2022 সালে 5G স্পেকট্রাম নিলামের জন্য বড় অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়া CLSA এর এক বিশেষজ্ঞ Jio Platforms তাদের ব‍্যাবসার জন্য Facebook, Google, Intel Capital, Qualcomm Ventures সহ আরও বেশ কিছু কোম্পানির থেকে 1.52 লক্ষ কোটি টাকা জোগাড় করেছে।

শেয়ার মার্কেটে বিনিয়োগকারীরা Reliance Jio এর স্টকে বিনিয়োগ করে মোটা অঙ্কের অর্থ উপার্জন করতে পারবে। জানিয়ে রাখি 2016 সালে টেলিকম জগতে পা রেখে Reliance Jio মাত্র পাঁচ বছরের মধ্যে কোম্পানি Bharti Airtel ও Vodafone Idea কে পেছনে ফেলে দেশের সবচেয়ে বড় টেলিকম কোম্পানির স্থান দখল করেছে। তবে আম্বানি জিওর 33% অংশিদারি 13 বিনিয়োগকারীকে বেচে দিয়েছে।

CLSA এর রিপোর্ট অনুযায়ী Jio এর মোবাইল ব‍্যাবসার ভ‍্যালুয়েশন 99 বিলিয়ন ডলার অর্থাৎ 7.5 লক্ষ কোটি টাকা। প্রসঙ্গত, কোম্পানির ব্রডব্যান্ড সার্ভিস জিও ফাইবার ব‍্যাবসাও এর অন্তর্গত এবং এর ভ‍্যালুয়েশন 5 বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 37,500 কোটি টাকা। CLSA এর তথ্য অনুযায়ী, Jio এর IPO টেলিকম সেক্টরের ভ‍্যালুয়েশনের দিক থেকে একটি বড় নিদর্শন হয়ে উঠবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন