Jio নিয়ে এসেছে অনবদ্য ফিচার, জেনে নিন এটি কিভাবে করবে কাজ

টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও তাদের কোটি কোটি ইউজারদের কথা মাথায় রেখে কোম্পানির ওয়েব ব্রাউজিং অ্যাপ Jio Pages এ একটি নতুন ফিচার যোগ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই নতুন ফিচার Study Mode নামে পেশ করা হয়েছে। জানানো হয়েছে এই ফিচারটি মূলত পড়ুয়াদের জন্য নিয়ে আসা হয়েছে। জানিয়ে রাখি Jio Pages অ্যান্ড্রয়েড টিভি এবং জিও সেট টপ বক্সেও কাজ করে। অর্থাৎ ছাত্ররা বড় স্ক্রিনে এই ফিচার উপভোগ করতে পারবে এবং স্মার্টফোন ও ল‍্যাপটপের ডিস্ট্রাকশনের হাত থেকেও বাঁচবে।

Jio Pages এর Study Mode ফিচার

আগেই বলেছি এই ‘স্টাডি মোড’ ফিচারটি ছাত্রদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এই ফিচার ছাত্রদের পরীক্ষার প্রস্তুতির জন্য ক্লাস অনুযায়ী কন্টেন্ট প্রোভাইড করবে। এছাড়া এই ফিচারে প্রত‍্যেক শ্রেণীর জন্য আলাদা আলাদা বিষয় অনুযায়ী চ‍্যানেলের পরামর্শ পাওয়া যাবে। এখানে ছাত্ররা নিজেদের পছন্দের বিষয় চটজলদি আ্যাকসেস করার জন্য সেগুলি ‘ফেভারিট’ ক‍্যাটাগরিতে যোগ করতে পারবেন। এছাড়া এতে বিভিন্ন এডুকেশন ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, যাতে ইউজাররা গুগল সার্চ করে সময় নষ্ট না করে এই লিঙ্কে ক্লিক করে সহজেই সেই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারেন।

Study Mode এর ব‍্যবহার

  • এই নতুন ‘স্টাডি মোড’ ফিচার ব‍্যবহার করার জন্য নিজের ফোনে Jio Pages অ্যাপটি ডাউনলোড করুন।
  • ফোন ছাড়াও Jio Pages অ্যাপটি অ্যান্ড্রয়েড টিভি এবং জিও সেট টপ বক্সে কাজ করে। 
  • অ্যাপ ডাউনলোড করে সেটি ওপেন করুন।
  • এখানে মোড বাছাই করার অপশন পাওয়া যাবে এবং এতে সুইচ মোডের অপশন‌ও দেওয়া হয়।
  • এখান থেকেই Study Mode অ্যাক্টিভেট করতে হবে।

জানিয়ে রাখি গত বছর অক্টোবর মাসে রিলায়েন্স জিও তাদের ব্রাউজিং অ্যাপ Jio Pages লঞ্চ করেছিল। এই অ্যাপটি যথেষ্ট সুরক্ষিত এবং চারটি ভারতীয় ভাষায় ব‍্যবহার করা যায়। Jio Pages অ্যাপে গুগল, উইং, এম‌এস‌এন ও ডক-ডক গো সার্চ ইঞ্জিন ব‍্যবহার করা যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here