Home খবর জিও দিচ্ছে 8 জিবি 4জি ডেটা সম্পূর্ণ ফ্রি, জেনে নিন কিভাবে পাবেন এই সুবিধা

জিও দিচ্ছে 8 জিবি 4জি ডেটা সম্পূর্ণ ফ্রি, জেনে নিন কিভাবে পাবেন এই সুবিধা

রিলায়েন্স জিও বেশ কিছু দিন আগে আইপিএল ফ‍্যানদের জন্য 251 টাকার ক্রিকেট প‍্যাক লঞ্চ করে। এই অফারে কোম্পানি 51 দিনের জন্য 102 জিবি 4জি ডেটা দিচ্ছে। অপরদিকে কোম্পানি সমস্ত কাস্টমারদের জন্য 8 জিবি 4জি ডেটা উপহারস্বরূপ দিচ্ছে। এই সুবিধা পেতে কোনো রিচার্জ করার বা।প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নেই। কোম্পানির তরফ থেকে এটি সম্পূর্ণ ফ্রি।

আপনি যেসব সূবিধা পাবেন –
● আপনি পাবেন 8 জিবি 4জি ডেটা
● এর বৈধতা 4 দিন
● এই 4 দিন রোজ 2 জিবি করে ডেটা পাওয়া যাবে
● 2 জিবি ডেটা শেষ হয়ে যাওয়ার পর 64 কেবিপিএস হারে ইন্টারনেট ব্যবহার করা যাবে

কিভাবে এই সুযোগ উপভোগ করবেন –
● এটি জিওর তরফ।থেকে একটি অ্যাড অন প‍্যাক
● জিও উপভোক্তা যদি 100 টাকা বা বেশি রিচার্জ করেন তবে এই 8 জিবি সেই প্ল্যানের সঙ্গে জুড়ে যাবে
● আপনি মাই জিও অ্যাপের ডিজিটাল ওয়ালেট ব‍্যবহার করে রিচার্জ করতে পারেন
● 8 জিবি ফ্রি ডেটার ব‍্যবহার আপনি মাই জিও অ্যাপ থেকে চেক করতে পারেন।

জেনে রাখুন অ্যাড অন সার্ভিস শুধুমাত্র ইন্টারনেট পরিষেবা দেয়, এস‌এম‌এস বা ভয়েস কলের সুবিধা দেয় না। অপরদিকে কোম্পানি এটাও জানায়নি 8 জিবি অ্যাড অন ডেটার অফারটি কত দিনের জন্য আছে।