Home খবর আরও বিপাকে পড়তে হবে Jio ইউজারদের, 555 টাকার প্ল‍্যান উপভোগ করার জন্য দিতে হবে 666 টাকা

আরও বিপাকে পড়তে হবে Jio ইউজারদের, 555 টাকার প্ল‍্যান উপভোগ করার জন্য দিতে হবে 666 টাকা

Reliance Jio কয়েক দিন আগে তাদের প্রিপেইড প্ল‍্যানের দাম বাড়ানোর কথা ঘোষণা করেছিল। ডিসেম্বর মাস শুরু হতেই এই নতুন দর কার্যকর করে দেওয়া হয়েছে এবং বর্তমানে আগের এক‌ই বেনিফিটের প্ল‍্যান উপভোগের জন্য ইউজারদের বেশি দাম দিতে হচ্ছে। জিওর আগে Airtel ও Vodafone Idea কোম্পানির পক্ষ থেকেও এক‌ই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই দুই কোম্পানির ইউজারদের‌ও বর্তমানে এক অবস্থা। সস্তায় ভালো প্ল‍্যান উপভোগের জন্য যেসব ইউজার জিও সিম নিয়েছিলেন তারা এখন যথেষ্ট সমস‍্যার মুখে পড়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কোম্পানির 555 টাকা দামের প্ল‍্যানটি, যা এখন বাড়িয়ে 666 টাকা করে দেওয়া হয়েছে।

555 টাকার প্ল‍্যানের জন্য দিতে হবে 666 টাকা

কোম্পানির পক্ষ থেকে তাদের এই সুন্দর প্ল‍্যানটির দাম এক লাফে 111 টাকা বাড়ানো হয়েছে। আগে এই প্ল‍্যানটি 555 টাকার বিনিময়ে পাওয়া গেলেও এখন থেকে এক‌ই বেনিফিট উপভোগের জন্য ইউজারদের 666 টাকা দিতে হবে। জানিয়ে রাখি রিলায়েন্স জিওর এই প্ল‍্যানটি কোম্পানির টপ ফেভারিট ও মোস্ট ইউজড প্ল‍্যানের লিস্টে নিজের জায়গা করে নিয়েছিল। 84 দিন ভ‍্যালিডিটির এই প্ল‍্যানে ভয়েস কল, এস‌এম‌এস ও ডেটা ছাড়াও অন‍্যান‍্য বেনিফিট পাওয়া যায়।

প্ল‍্যানের বেনিফিট

কোম্পানির 666 টাকা দামের প্ল‍্যান, যা আগে মাত্র 555 টাকার বিনিময়ে পাওয়া যেত এটির ভ‍্যালিডিটি 84 দিন। এই প্ল‍্যানে প্রতিদিন 1.5 জিবি করে 4জি ডেটা পাওয়া যায়, অর্থাৎ 84 দিনে মোট 126 জিবি ডেটা উপভোগ করা যায়। দৈনিক 1.5 জিবি ডেটা শেষ হয়ে গেলে ইউজাররা 64 কেবিপিএস স্পীডে ইন্টারনেট ব‍্যবহার করতে পারবেন।

এই প্ল‍্যানটি রিচার্জ করলে ইউজারদের 84 দিন আনলিমিটেড ভয়েস কলের সুবিধা দেওয়া হয়। লোকাল ও এসটিডি কলের পাশাপাশি ন‍্যাশানাল রোমিং কলের ক্ষেত্রেও এই আনলিমিটেড কল সম্পূর্ণ বিনামূল্যে করা যায়। এর সঙ্গে এই প্ল‍্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এস‌এম‌এস পাওয়া যায়। এছাড়াও এতে JioTV, JioCinema, JioSecurity ও JioCloud এর মতো Jio Apps গুলির ফ্রি সাবস্ক্রিপশন পাওয়া যায়।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন