ভারতের টেলিকম সেক্টরে পা রাখার পর থেকেই রিলায়েন্স জিও তাদের ইউজারদের জন্য সুন্দর সুন্দর প্রিপেইড প্ল্যান পেশ করে চলেছে। এইসব প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল ও প্রচুর ডেটা ছাড়াও অন্যান্য আকর্ষণীয় বেনিফিট পাওয়া যায়। কিছু দিন আগে কোম্পানি Super Value, Best Seller Trending নামের তিনটি ক্যাটাগরি লিস্ট করেছে। কয়েক দিন আগে আমরা জিওর Best Seller প্ল্যানগুলির লিস্ট আপনাদের দেখিয়েছিলাম। আজ আমরা কোম্পানির সুপার ভ্যালু প্ল্যানগুলি সম্পর্কে কথা বলব। এইসব প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি দীর্ঘ ভ্যালিডিটি পিরিয়ড ধরে প্রচুর পরিমাণে ডেটা উপভোগ করা যায়।
Jio এর 2,599 টাকা দামের প্ল্যান
কোম্পানির সবচেয়ে দামি সুপার ভ্যালু প্ল্যানের দাম 2,599 টাকা। এই প্ল্যানের ভ্যালিডিটি 365 দিন এবং এতে প্রতিদিন 2 জিবি করে ইন্টারনেট ডেটা পাওয়া যায়। অর্থাৎ প্ল্যানটি রিচার্জ করে মোট 730 জিবি ডেটা পাওয়া যায়। এই প্ল্যানে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করার সুবিধা দেওয়া হয়। এছাড়া এই প্ল্যানের সঙ্গে ডিজনী+ হটস্টারের সাবস্ক্রিপশন দেওয়া হয়।
Jio এর 777 টাকা দামের প্ল্যান
কোম্পানির 777 টাকা দামের প্ল্যানের ভ্যালিডিটি 84 দিন এবং এই প্ল্যানে প্রতিদিন 1.5 জিবি করে ডেটা পাওয়া যায়। এছাড়া এই প্ল্যানে অতিরিক্ত 5 জিবি ডেটা দেওয়া হয়। অর্থাৎ সম্পূর্ণ ভ্যালিডিটি পিরিয়ড জুড়ে মোট 131 জিবি ডেটা উপভোগ করা যাবে। এর সঙ্গে এই প্ল্যানে প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস, আনলিমিটেড ভয়েস কল ও জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন দেওয়া হয়। এই প্ল্যানটি রিচার্জ করলে এক বছরের জন্য Disney+ Hotstar এর VIP সাবস্ক্রিপশন উপভোগ করা যায় সম্পূর্ণ বিনামূল্যে।
Jio এর 249 টাকা দামের প্ল্যান
এই প্ল্যানে কোম্পানি প্রতিদিন 2 জিবি করে 28 দিনে মোট 56 জিবি ডেটা দেয়। এই প্ল্যানটি রিচার্জ করে যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল করা যায়। এর সঙ্গে প্রতিদিন 100টি করে ফ্রি এসএমএস দেওয়া হয়। এছাড়া জিও অ্যাপের ফ্রি সাবস্ক্রিপশন তো আছেই।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










