Home খবর 5G এর দুনিয়াতে আরো একটি বড়ো পদক্ষেপ রাখলো Jio

5G এর দুনিয়াতে আরো একটি বড়ো পদক্ষেপ রাখলো Jio

বিগত কয়েক মাসে ভারতে 5G এর সম্পর্কে বহু চর্চা চলছে। Reliance Jio, Airtel এবং Vodafone এর মতো কোম্পানি গুলি নিজের 5G ট্রায়াল সম্পর্কে‌ও জানিয়েছে। আবার এখন ভারতের মোবাইল পরিষেবা প্রদাতা কোম্পানি রিলায়েন্স জিও 5G সার্ভিস সম্বন্ধিত আরো একটি ডেভেলপমেন্ট এর তথ্য দিয়েছে। কোম্পানি বলেছে যে তারা 5GNR (VoNR) নেটওয়ার্কে ভয়েস এবং ম‍্যাসেজিং সার্ভিসের ট্রায়াল করেছে যার জন্য কোম্পানি ভারতে তৈরি ইন্ডিজিনিয়াস 5G RAN অ্যান্ড কোর সলিউশনের ব‍্যবহার করেছে। এর সাথেই নিজের IMC Converged TAS (CTAS) এবং HSS/UDM কম্বিনেশন সলিউশনের‌ও ব‍্যবহার করা হয়েছে। অথচ কোম্পানি এর জন্য কোনো বিজ্ঞাপন জারি করেনি বরং জিওর‌ই একজন অধিকারি তার লিঙ্কেডিন প্রোফাইলে আপডেট করেছে।

এই সম্পর্কে আয়ুশ ভাটনাগার, এসবিপি, রিলায়েন্স জিও নিজের প্রোফাইলে লিখেছে যে “2016 তে ভারতে 4G VoLTE সার্ভিস শুরু করার পরে 5G নেটওয়ার্কে ভয়েস এবং ম‍্যাসেজিঙের জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ ভারতে প্রথম বার Reliance Jio পরীক্ষা করেছে। এই ট্রায়ালে নিজের স্মার্টফোনে‌র ব‍্যবহার করা হয়েছে। এই পরীক্ষা‌টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা ছিল যে এতে 5G VoNR ইন্টার‌ওয়ার্কিঙের পরীক্ষা 4G VoLTE এর সাথে করা হয়েছে যেখানে ফলাফল খুব ভালোই দেখা গেছে।”

বিগত দিনে জিও ইন্ডিয়াতে ডেভেলপ হ‌ওয়া 5G RAN এবং স্ট‍্যান্ড‌অলোন (SA) কোর নেটওয়ার্কের ব‍্যবহার করে এআই মাল্টিমিডিয়া চ‍্যাটবটের‌ও পরীক্ষা করেছে যা ন‍্যাচেরাল ল‍্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স টেকনিক যুক্ত। এইটুকু‌ই না কোম্পানি 5G এর লেটেন্সি সেন্সেটিভ হাই ব‍্যান্ড‌উইথ এবং হাইডেফিনেশন রিয়ালিটি মিটিঙের মতো পরিষেবার‌ও প্রস্তুতি নিচ্ছে। এই গুলির মধ্যে সবচেয়ে বিশেষ কথাটি হলো যে এই সব পরিষেবা গুলির পরীক্ষা দেশে বিকসিত 5G NR রেডিও ব‍্যান্ড এবং 5G কোর নেটওয়ার্ক (5GCN) এ করা হচ্ছে।

শোনা যাচ্ছে যে মুকেশ আম্বানি এই বছরে আয়োজিত এজিএম মিটিঙে স্পষ্ট বলেছিলেন যে কোম্পানি 5জি সার্ভিসের জন্য হোম গ্রোন টেকনিক অর্থাৎ ভারতেই তৈরি টেকনিকের বেশি ব‍্যবহার করবে এবং কোম্পানির 5জি ট্রায়ালে মেক ইন ইন্ডিয়া স্পষ্ট রূপে দেখা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন