Home খবর জিও ইউজাররা এক মাসে 460 কোটি ঘন্টা ভিডিও দেখেছে ও 63 হাজার কোটি মিনিটের কথা বলেছে, জেনে নিন সম্পূর্ণ ঘটনা

জিও ইউজাররা এক মাসে 460 কোটি ঘন্টা ভিডিও দেখেছে ও 63 হাজার কোটি মিনিটের কথা বলেছে, জেনে নিন সম্পূর্ণ ঘটনা

দেশের সবচেয়ে বেশি সমালোচিত টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও আরও একবার প্রমাণ করে দিল কেন তারা সবার চেয়ে আলাদা এবং সবচেয়ে জনপ্রিয়। রিলায়েন্স জিও আজ 2018-19 আর্থিক বর্ষের তৃতীয় কোয়ার্টারের হিসাব পেশ করেছে যেখানে ডেটা ও নেটওয়ার্কের সঙ্গে সঙ্গে ইউজারদের ব‍্যবহারের হিসাব‌ও দেওয়া হয়েছে। জিওর এই হিসাব অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর মাসের। কোম্পানির পেশ করা এই তথ্য থেকে খুব ভালো করে বোঝা যাচ্ছে জিও খুব তাড়াতাড়ি ভারতের সবচেয়ে বড় টেলিকম কোম্পানিতে পরিণত হতে চলেছে।

জিও জানিয়েছে 2018 সালের ডিসেম্বর মাস পর্যন্ত কোম্পানির ইউজার সংখ্যা 280.1 মিলিয়ন ছুঁয়ে ফেলেছে। অর্থাৎ 280,000,000 জনের‌ও বেশি ইউজার জিও নেটওয়ার্ক ব‍্যবহার করেন।

আসুস স্মার্টফোনে পাওয়া যাচ্ছে 8,000 টাকা পর্যন্ত ছাড়, এই বিশেষ অফার মাত্র দুদিনের জন্য, জেনে নিন কিভাবে পাবেন

অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত জিও ইউজাররা মোট 864 কোটি জিবি ইন্টারনেট ডেটা ব‍্যবহার করেছেন।

2018 সালের শেষ তিন মাসে জিও ইউজাররা 406 কোটি মিনিট ভয়েস কল করেছেন।

গত তিন মাসের গড় হিসেবে প্রতিটি জিও ইউজার 10.8 জিবি 4জি ডেটা ব‍্যবহার করেছেন।

এক‌ই ভাবে প্রতি মাসে গড়ে একজন জিও ইউজার 794 মিনিট ভয়েস কল করেছেন।

ভারতে জিও নেটওয়ার্কের ইন্টারনেট ব‍্যবহার করে প্রতি মাসে 460 কোটি ঘন্টা ভিডিও দেখা হয়েছে।

রিলায়েন্স জিওর পেশ করা জিওফোন মনশুন হাঙ্গামা অফারকে কোম্পানির জন্য সবচেয়ে লাভজনক মনে করা হচ্ছে। প্রসঙ্গত ট্রাইয়ের রিপোর্ট অনুযায়ী ডিসেম্বর মাসে জিও অন‍্যান‍্য নেটওয়ার্কের তুলনায় সবচেয়ে দ্রুতগতিসম্পন্ন 4জি ডাউনলোড স্পীড দিতে সক্ষম হয়েছে। জিও তাদের স্পীডের ক্ষমতায় অন‍্যান‍্য কোম্পানির থেকে যথেষ্ট এগিয়ে রয়েছে।