Oukitel ব্র্যান্ড আর পাঁচটি সাধারণ কোম্পানির থেকে কিছুটা আলাদা ধরনের ফোন তৈরির জন্য বারবার শিরোনামে উঠে আসে। এই ব্র্যান্ডের ফোনগুলিতে সাধারণত শক্ত বডি এবং দীর্ঘমেয়াদি ব্যাটারি দেখা যায়। এই একই ধরনের ফিচার সহ এবার লঞ্চ হল Oukitel WP21 নামের আরও একটি নতুন স্মার্টফোন। অসাধারণ শক্ত বিল্ড কোয়ালিটির এই রাগেড ফোনে 9,800mAh ব্যাটারি যোগ করা হয়েছে। সিঙ্গেল চার্জে এই স্মার্টফোন 1150 ঘণ্টা অর্থাৎ প্রায় 48 দিন পর্যন্ত চলতে সক্ষম। এই পোস্টে Oukitel WP21 ফোনটির দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করা হল। আরও পড়ুন: 5000mAh ব্যাটারি এবং 13MP ক্যামেরা সহ Oppo এর এই লো বাজেট ফোনটি এবার পাবেন আরও কম দামে!
Rugged Smartphone
Oukitel WP21 ফোনটিতে বেশ কিছু সুন্দর ফিচার থাকলেও এর অন্যতম বিশেষত্ব হল এর রাগেড বডি। এই ফোনকে IP68 এবং IP69K রেটিং দেওয়া হয়েছে যা একে ওয়াটার ও ডাস্ট প্রুফের পাশাপাশি সলিড মজবুতিও দেয়। এই ফোনটি মাটিতে পড়লে, দেওয়ালে আছাড় মারলে বা অন্য কোনোভাবে আঘাত করলেও সুরক্ষিত থাকবে। MIL-STD-810H certification এর মাধ্যমে একে military-grade protection দেওয়া হয়েছে যা একে খারাপ আবহাওয়া এবং অন্যান্য পরিস্থিতি থেকেও বাঁচায়।
Oukitel WP21 এর স্পেসিফিকেশন
কোম্পানি তাদের Oukitel WP21 ফোনটিতে 6.78 ইঞ্চির FHD+ ডিসপ্লে যোগ করেছে যা 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। ফোনটির বাক প্যানেলেও একটি ছোট অলওয়েজ অন ডিসপ্লে দেওয়া হয়েছে যার মাধ্যমে নোটিফিকেশন, মিউজিক কন্ট্রোল এবং ক্যামেরা ভিউ ফাইন্ডারের মতো অপশন অ্যাক্সেস করা যায়। আরও পড়ুন: জেনে নিন Airtel এর ডেটা, ব্যালেন্স এবং SMS চেক করার সবচেয়ে সহজ উপায়
এই মোবাইল ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সহ মিডিয়াটেক হেলিও জি99 চিপসেটে রান করে। গ্লোবাল মার্কেটে এই ফোনটি 12GB RAM এবং 256GB ইন্টারনাল স্টোরেজের সঙ্গে লঞ্চ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Oukitel WP21 ফোনটিতে 9,800mAh ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনের ব্যাটারি 12 ঘণ্টা কন্টিনিউ ভিডিও প্লেব্যাক এবং 1150 ঘণ্টা অর্থাৎ প্রায় 48 দিন পর্যন্ত স্ট্যান্ডবাই দিতে সক্ষম। এছাড়াও এই ব্যাটারি 66 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে। আরও পড়ুন: নভেম্বরে ভারতে লঞ্চ হবে POCO C50 স্মার্টফোন, দাম হতে পারে 10 হাজারের কাছাকাছি
ফটোগ্রাফির জন্য Oukitel WP21 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে 64 মেগাপিক্সেলের প্রাইমারি Sony IMX686 সেন্সরের সঙ্গে 20 মেগাপিক্সেলের নাইট ভিশন লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আই ফোনে NFC. GNSS এবং অন্যান্য বেসিক কানেক্টিভিটি ফিচার রয়েছে।
Oukitel WP21 এর দাম
Oukitel WP21 ফোনটি 12GB RAM ও 256GB স্টোরেজ সহ একটি মাত্র ভেরিয়েন্টেই লঞ্চ করা হয়েছে। ফোনটির দাম রাখা হয়েছে $280 অর্থাৎ ভারতীয় টাকায় প্রায় 22,800 টাকার কাছাকাছি। এই সপ্তাহ থেকেই চিনে এই ফোনটি সেল করা হবে। আরও পড়ুন: 15 হাজার বাজেটে 50MP ক্যামেরা এবং 14GB RAM এর শক্তি সহ পেয়ে যাবেন Realme এর এই স্মার্টফোন
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
