Home খবর 15,000 টাকা কম দামে পাওয়া যাবে 55 ইঞ্চির Samsung 4K Smart TV, সঙ্গে পাওয়া যাবে কুপন, ব্যাঙ্ক অফার এবং No Cost EMI-এর সুবিধা

15,000 টাকা কম দামে পাওয়া যাবে 55 ইঞ্চির Samsung 4K Smart TV, সঙ্গে পাওয়া যাবে কুপন, ব্যাঙ্ক অফার এবং No Cost EMI-এর সুবিধা

যারা 55 ইঞ্চির নতুন 4K Smart TV কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য বর্তমানে শপিং সাইট আমাজনে Samsung Crystal 4K Vista Ultra HD Smart LED TV (UA55UE81AFULXL) টিভির দামে দারুণ ডিল জারি করা হয়েছে। এই টিভির MRP 55,200 টাকা, তবে সীমিত সময়ের জন্য এটি 40,990 টাকার বিনিময়ে অর্থাৎ প্রায় 26 শতাংশ ছাড়ে কেনা যাবে। এর পাশাপাশি আমাজনে 2,500 টাকার অতিরিক্ত কুপন‌ও দেওয়া হবে, এর সাহায্যে টিভির দাম আরও কম পড়বে। এছাড়াও ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএম‌আই করালে 10 শতাংশ অর্থাৎ 4000 টাকা ছাড় পাওয়া যাবে। এর সঙ্গে ইউজাররা ক্যাশব্যাক ও নো কস্ট ইএম‌আই অপশন‌ও উপভোগ করতে পারবেন। যারা প্রিমিয়াম ব্র্যান্ডের বড় স্মার্ট টিভি খুঁজছেন তাদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ।

Samsung এর এই 55 ইঞ্চি (138 সেমি) Smart TV তে 4K Ultra HD (3840×2160 পিক্সেল) Crystal Display দেওয়া হয়েছে এবং এতে Crystal Processor 4K রয়েছে। সুন্দর পিকচার কোয়ালিটির জন্য এতে HDR10+, PurColor, Color Booster, 4K Upscaling, Mega Contrast, Contrast Enhancer, UHD Dimming, Motion Xcelerator, HLG (Hybrid Log Gamma) ও Filmmaker Mode এর মতো অ্যাডভান্স ডিসপ্লে ফিচার যোগ করা হয়েছে। এই টিভি 50Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে, যা OTT কন্টেন্ট, লাইভ স্পোর্টস থেকে শুরু করে ফিল্ম ও দৈনন্দিন বিনোদন পর্যন্ত সব ক্ষেত্রেই দারুণ ভিজুয়াল এক্সপেরিয়েন্স দিতে পারে।

সাউন্ডের জন্য এই টিভিতে 20W সাউন্ড আউটপুট পাওয়া যায় এবং এতে Object Tracking Sound, Q-Symphony, Adaptive Sound এবং Bluetooth Audio এর মতো টেকনোলজি সাপোর্ট রয়েছে। এই টিভির সঙ্গে Samsung ব্র্যান্ডের‌ই সাউন্ডবার ব্যাবহার করা হলে Q-Symphony ফিচার টিভি ও সাউন্ডবারের উভয়ের স্পিকার এক সঙ্গে ব্যাবহার করে অসাধারণ সাউন্ড এক্সপেরিয়েন্স দেয়।

এই স্মার্ট টিভি স্যামসাঙের স্মার্ট প্ল্যাটফর্মে কাজ করে এবং এতে গুগল অ্যাসিস্ট্যান্ট, আমাজন অ্যালেক্সা, স্যামসাং টিভি প্লাসের মাধ্যমে 100টির‌ও বেশি টিভি চ্যানেল অ্যাক্সেস করা যায়। এছাড়াও এই টিভিতে স্মার্টথিংস হাব, অ্যাপেল এয়ারপ্লে, মোবাইল-টু-টিভি-মিররিং, সাউন্ড মিররিং, ইউনিভার্সাল গাইড, ওয়েব ব্রাউজার এবং মাল্টি কন্ট্রোলের মতো বিভিন্ন অ্যাডভান্স ফিচার রয়েছে। অর্থাৎ এই টিভি শুধুমাত্র বিনোদনঃ পর্যন্ত‌ই সীমিত নয়, বরং স্মার্ট হোম ডিভাইস কন্ট্রোল এবং প্রোডাক্টিভিটি সংক্রান্ত কাজ‌ও এতে করা যাবে।

কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 3 HDMI পোর্ট যোগ করা হয়েছে, এর সাহায্যে সহজেই টিভির সঙ্গে Set-Top Box, Gaming Console, Soundbar এবং Home Theater কানেক্ট করা যাবে। এছাড়াও এতে একটি USB-A পোর্ট, Wi-Fi 5, Bluetooth 5.2, HDMI eARC, Ethernet LAN এবং Anynet+ (HDMI-CEC) সাপোর্ট রয়েছে। এই টিভির Bezel-less Slim Design এটিকে যথেষ্ট প্রিমিয়াম লুক দেয়, যা যে কোনো লিভিং রুমের সৌন্দর্য কয়েক গুণ বাড়িয়ে তুলবে।

কোম্পানির পক্ষ থেকে এই টিভিতে এক বছরের ম্যানুফ্যাকচারিং ওয়ারেন্টি, প্যানেলে এক বছরের অতিরিক্ত ওয়ারেন্টি এবং রিমোট কন্ট্রোলে 12 মাসের ওয়ারেন্টি দেওয়া হচ্ছে। যারা 40 হাজার টাকার কাছাকাছি বাজেটে 55 ইঞ্চির 4K Smart TV কেনার কথা ভাবছেন তাদের জন্য সুন্দর ডিসপ্লে, স্মার্ট ফিচার, ভালো কানেক্টিভিটি ও আকর্ষণীয় ব্যাঙ্ক অফার সহ Samsung Crystal 4K Vista Smart TV একটি দারুণ অপশন হয়ে উঠতে পারে।