Samsung গত সপ্তাহে তাদের ‘এফ; সিরিজের পরিধি বাড়িয়ে ভারতে Samsung Galaxy F06 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। আজ অর্থাৎ 20 ফেব্রুয়ারি থেকে এই 5G ফোনের সেল শুরু হয়ে গেছে। এই ফোনটি 4GB RAM এবং 6GB RAM অপশনে সেল করা হবে। ফোনটির প্রাথমিক সেলে ফোনটির প্রাথমিক দামে 500 টাকা ডিসকাউন্টও দেওয়া হচ্ছে। 500 টাকা ছাড় সহ এই ফোনের দাম পড়বে 9,499 টাকা। এই ফোনের ডিটেইলস সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Samsung Galaxy F06 5G ফোনের দাম এবং অফার
| Samsung Galaxy F06 5G | লঞ্চ প্রাইস | ডিসকাউন্ট | সেলিং প্রাইস |
|---|---|---|---|
| 4GB RAM + 128GB Storage | ₹9,999 | ₹500 | ₹9,499 |
| 6GB RAM + 128GB Storage | ₹11,499 | ₹500 | ₹10,999 |
Samsung Galaxy F06 5G ফোনের বেস মডেলে 4GB RAM যোগ করা হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 9,999 টাকা। একইভাবে 6GB RAM সহ ফোনটির টপ মডেল 11,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। ইন্ট্রোডাক্টারি অফার হিসাবে এই ফোনের দামে 500 টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর ফলে ফোনটির বেস ভেরিয়েন্ট 9,499 টাকা এবং টপ ভেরিয়েন্ট 10,999 টাকার বিনিময়ে কেনা যাবে।
Samsung Galaxy F06 5G ফোনটি কোম্পানির ওয়েবসাইটের পাশাপাশি শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে 500 টাকা ডিসকাউন্ট সহ সেল করা হচ্ছে। এই সস্তা 5G ফোনটি Bahama Blue এবং Lit Violet কালার অপশনে বাজারে আনা হয়েছে।
10,000 টাকার রেঞ্জে বেস্ট 5G স্মার্টফোন
Samsung Galaxy F06 5G ফোনটি স্টাইলিশ লুক এবং সুন্দর স্পেসিফিকেশনের দৌলতে এই প্রাইস বাজেটের বেস্ট ফোন হিসাবে স্থান করে নিয়েছে। এই ফোনের 5,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা এই ফোনের অন্যতম উল্লেখযোগ্য বিশেষত্ব। এছাড়াও 12 5G ব্যান্ড সাপোর্ট এবং কেরিয়ার অ্যাগ্রিয়েশন এই ফোনটির অন্যতম বিশেষ দিক।
Samsung Galaxy F06 5G ফোনটিকে 10 হাজার টাকার রেঞ্জের Redmi 14C, POCO M6 Plus, iQOO Z9x, Moto G45 এবং realme Narzo 70x ফোনগুলির সঙ্গে প্রতিযোগিতায় নামতে হতে পারে। যারা 10 হাজার টাকা রেঞ্জে একটি নতুন ফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এই ফোনগুলি সেরা অপশন।
Samsung Galaxy F06 5G ফোনের স্পেসিফিকেশন
- 6.74″ HD+ Display
- MediaTek Dimensity 6300
- 6GB RAM + 128GB Storage
- 50MP Dual Back Camera
- 8MP Front Camera
- 25W 5,000mAh Battery
ডিসপ্লে
Samsung Galaxy F06 5G ফোনটিতে 6.74 ইঞ্চির এইচডি+ স্ক্রিন সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে 900নিটস ব্রাইটনেস এবং ওয়াটারড্রপ নচ সাপোর্ট করে। বর্তমানে বেশিরভাগ ফোনেই পাঞ্চ-হোল স্টাইল সহ পেশ করা হয়, তাই এখানে তাঁর খামতি দেখা যাচ্ছে।
প্রসেসর
Samsung Galaxy F06 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হয়েছে। ফোনটিতে 4 জেনারেশন ওএস আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপগ্রেড রয়েছে। প্রসেসিঙের জন্য ফোনে 6ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এবং 2.4GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফোনটি AnTuTU টেস্টে 4 লক্ষ্য বেশি স্কোর পেয়েছে।
স্টোরেজ
ভারতীয় বাজারে Samsung Galaxy F06 5G ফোনটি 4GB এবং 6GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটিতে এক্সপেন্ডেবল RAM ফিচার রয়েছে, ফলে 4GB ভার্চুয়াল RAM এবং 6GB ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 8GB এবং 12GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়। ফোনটিতে 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য স্যামসাঙ ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে এলইডি ফ্ল্যাশ লাইট সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এইভাবে সেলফি এবং ভিডিওর জন্য Galaxy F06 5G ফোনে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
ব্যাটারি
পাওয়ার ব্যাকআপের জন্য এই বাজেট রেঞ্জের ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। জানিয়ে রাখি 25 ওয়াট চার্জার বক্সে থাকবে না এবং এটি আলাদা করে কিনতে হবে।
অন্যান্য ফিচার
ভারতীয় ইউজারদের জন্য Samsung Galaxy F06 5G ফোনটিতে 12 5G Bands রয়েছে, ফলে গ্রাহকরা Jio ও Airtel এবং Vi মতো নেটওয়ার্ক উপভোগ করতে পারবেন। অন্য ফোনের ডেটা ট্রান্সফার করার জন্য ফোনটিতে Quick Share ফিচার দেওয়া হয়েছে। অন্যদিকে আনলকিং ও সিকিউরিটির জন্য ফোনের সাইড ফ্রেমে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।










