Home খবর ভারতে লঞ্চ হল Samsung Galaxy A57 5G স্মার্টফোন, দেখে নিন দাম, ফিচার এবং স্পেসিফিকেশন

ভারতে লঞ্চ হল Samsung Galaxy A57 5G স্মার্টফোন, দেখে নিন দাম, ফিচার এবং স্পেসিফিকেশন

গোটা বিশ্বে Samsung Galaxy S26 সিরিজের সফলতা এবং Galaxy AI এর প্রভাব বিস্তার করার পর কোম্পানি এবার তাদের ‘Galaxy A’ সিরিজের অধীনে নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy A57 5G এবং Samsung Galaxy A37 5G স্মার্টফোনদুটি ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি প্রিমিয়াম ডিজাইন, অ্যাডভান্স ফিচার এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ পেশ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক নতুন মিডরেঞ্জ Samsung Galaxy A57 5G স্মার্টফোনটির ডিটেইলস সম্পর্কে।

ভারতে Samsung Galaxy A57 5G স্মার্টফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটির ভ্যানিলা মডেল 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 56,999 টাকা এবং টপ ভেরিয়েন্ট 12GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম 62,499 টাকা রাখা হয়েছে। ভারতে স্মার্টফোনটি Awesome Navy, Awesome Icyblue এবং Awesome Lilac কালার অপশনে পেশ করা হয়েছে।

Samsung Galaxy A57 5G স্মার্টফোনটিতে নতুন Exynos 1680 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। আজ 25 মার্চ Exynos 1680 প্রসেসর ঘোষণা করা হয়েছে। এই 4nm EUV প্রসেসে তৈরি অক্টাকোর সিপিইউ, যা 1.95GHz থেকে 2.9GHz ক্লক স্পীডে কাজ করতে সক্ষম। আমাদের টেস্টে এই প্রসেসর AnTuTu score 1392494 পেয়েছে। অন্যদিকে গ্রাফিক্সের জন্য ফোনটিতে Samsung Xclipse 550 GPU দেওয়া হয়েছে।

Samsung Galaxy A57 5G স্মার্টফোনটি Android 16 অপারেটিং সিস্টেমে এবং স্যামসাঙের One UI 8.5 সহ লঞ্চ করা হয়েছে। স্যামসাঙ তাদের স্মার্টফোন দীর্ঘমেয়াদী ওএস আপডেট সহ পেশ করে এসেছে। একই ধাঁরা বজায় রেখে Samsung Galaxy A57 5G স্মার্টফোনটিও লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনটি 6 জেনারেশন Android OS আপগ্রেড এবং 6 বছরের সিকিউরিটি প্যাচ আপডেট সহ পেশ করা হয়েছে। অর্থাৎ নতুন স্মার্টফোনটি এখন থেকেই Android 22 OS এর জন্য প্রস্তুত।

Samsung Galaxy A57 5G স্মার্টফোনটিতে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির ফুলএইচডি + ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফ্ল্যাট ডিসপ্লে সেন্টারে পাঞ্চ-হোল সেলফি ক্যামেরা রয়েছে। কোম্পানির স্মার্টফোনটির Super AMOLED+ ডিসপ্লেতে 120Hz রিফ্রেশ রেট এবং Vision Booster সাপোর্ট করে। Samsung Galaxy A57 5G স্মার্টফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সাপোর্ট করে।

ফটোগ্রাফির জন্য Galaxy A57 5G স্মার্টফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই স্মার্টফোনের ব্যাক প্যানেলে এলইডি এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেল আল্ট্র ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য Galaxy A57 5G স্মার্টফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

আজকের দিনে দাঁড়িয়ে বড় ব্যাটারি সহ স্মার্টফোনের ট্রেন্ড চলছে।তবে স্যামসাঙ তাদের নতুন Galaxy A57 5G স্মার্টফোনটি 5000mAh ব্যাটারি সহ লঞ্চ করেছে। তাই স্যামসাঙ ইউজাররা কিছুটা নিরাশ হতে পারে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে ফোনটিতে দুই দিন পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। অন্যদিকে দ্রুত চার্জ করার জন্য এতে 45W Super Fast Charging 2.0 ফিচার দেওয়া হবে। স্যামসাঙের বক্তব্য অনুযায়ী 60% চার্জ হতে 30 মিনিট সময় লেগেছে।

জল ও ধুলো থেকে সুরক্ষিত Samsung Galaxy A57 5G স্মার্টফোনটিতে IP68 রেটিং দেওয়া হয়েছে। এছাড়া স্মার্টফোনটিতে Samsung Knox রয়েছে। এতে Circle to Search, Gemini এবং Bixby সহ AI Editing ফিচার যোগ করা হয়েছে।