Home খবর বেড়ে গেল সস্তা Samsung Galaxy F17 5G ফোনের দাম, ফোন কিনতে এখন খরচ হবে 2500 টাকা বেশি

বেড়ে গেল সস্তা Samsung Galaxy F17 5G ফোনের দাম, ফোন কিনতে এখন খরচ হবে 2500 টাকা বেশি

বর্তমানে একের পর এক স্মার্টফোনের দাম বেড়ে চলেছে এবং প্রায় সমস্ত স্মার্টফোন কোম্পানিই এই লিস্টে নাম লিখিয়েছে। এবার স্যামসাঙের 15 হাজার টাকা দামের 5G ফোনের দাম বাড়ানো হয়েছে। কোম্পানির পক্ষ থেকে Galaxy F17 5G ফোনের দাম 2,500 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই ফোনটির সবকটি ভেরিয়েন্টেই এই প্রাইস হাইক প্রযোজ্য। কোম্পানির বেস মডেলের দাম দুই হাজার টাকা বাড়ানো হলেও এই ফোনটির 8GB RAM ভেরিয়েন্টের দাম আড়াই হাজার টাকা বাড়ানো হয়েছে।

2025 সালের 11 সেপ্টেম্বর ভারতের বাজারে Samsung Galaxy F17 5G ফোনটি লঞ্চ করা হয়েছিল। এই ফোনের 4GB RAM + 128GB Storage সহ বেস মডেল 14,499 টাকা দামে পেশ করা হয়েছিল। এই মডেলটির দাম বাড়িয়ে বর্তমানে 16,499 টাকা করে দেওয়া হয়েছে। এক‌ইভাবে 6GB RAM + 128GB Storage ভেরিয়েন্টের দাম‌ও দুই হাজার টাকা বাড়ানো হয়েছে। এর ফলে 15,999 টাকা দামের এই মডেলটি কেনার জন্য 17,999 টাকা খরচ হবে।

Samsung Galaxy F17 5G লঞ্চ প্রাইস নিউ প্রাইস প্রাইস হাইক 
4GB RAM + 128GB Storage ₹14,499 ₹16,499 ₹2,000
6GB RAM + 128GB Storage ₹15,999 ₹17,999 ₹2,000
8GB RAM + 128GB Storage ₹17,499 ₹19,999 ₹2,500

 

8GB RAM + 128GB Storage সহ Samsung Galaxy F17 5G স্মার্টফোন 17,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটির দাম বাড়িয়ে বর্তমানে 19,999 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই মডেলের দাম বাড়ানো হয়েছে 2,500 টাকা। আজ থেকেই অফলাইন প্ল্যাটফর্মে স্যামসাং স্টোর এবং রিটেইল স্টোরে এই প্রাইস হাইক জারি করে দেওয়া হয়েছে। জানিয়ে রাখি এখনও পর্যন্ত বিভিন্ন শপিং প্ল্যাটফর্মে এই ফোনটি অফার সহ আলাদা আলাদা দামে সেল করা হচ্ছে।

Samsung Galaxy F17 5G ফোনে 6.7-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। Super AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে গোরিলা গ্লাস ভিক্টাসের কোটিং যোগ করা হয়েছে। এই ফোনটি Android 15 অপারেটিং সিস্টেমে কাজ করে এবং কোম্পানির পক্ষ থেকে এতে 6 জেনারেশন ওএস আপডেট দেওয়া হবে।

প্রসেসিঙের জন্য Samsung Galaxy F17 5G ফোনে কোম্পানির Exynos 1330 প্রসেসর রয়েছে। 5nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই চিপসেট 2.4GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। জানিয়ে রাখি এই প্রসেসর 2024 সালে লঞ্চ করা হয়েছিল, এই প্রসেসর এক বছরের পুরনো বলা যায়। তাই দামের দিক থেকে এই ফোনে অ্যাভারেজ পারফরমেন্স পাওয়া যাবে।

Samsung Galaxy F17 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP। প্রাইমারি OIS সেন্সর, 5MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 13MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

Samsung Galaxy F17 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে 6,000mAh এবং এর চেয়েও বড় ব্যাটারি অত্যন্ত সাধারণ হয়ে উঠেছে, তাই এই ফিচার ইউজারদের নিরাশ করতে পারে। Galaxy F17 5G ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হয়েছে।