Home খবর স‍্যামসাং লঞ্চ করলো বিশ্বের প্রথম QLED 8K টিভি, এর দামে একটা বাংলো কেনা যাবে

স‍্যামসাং লঞ্চ করলো বিশ্বের প্রথম QLED 8K টিভি, এর দামে একটা বাংলো কেনা যাবে

স‍্যামসাং ইন্ডিয়া ভারতীয় মার্কেটে তাদের টিভি লাইন‌আপ আপডেট করেছে। এই নতুন লাইন‌আপে কোম্পানি বিশ্বের প্রথম 8K রেজলিউশনযুক্ত QLED টিভিও পেশ করেছে। কোম্পানি এই নতুন 8K QLED টিভি কোম্পানি চারটি সাইজে পেশ করেছে, যথাক্রমে- 65 ইঞ্চি, 75 ইঞ্চি, 82 ইঞ্চি ও 98 ইঞ্চি। এই টিভির অনেকগুলি বিশেষত্বের মধ্যে এআই আপস্কেলিং টেকনোলজি, বিক্সবি ভয়েস কম‍্যান্ড ও ওয়ান কানেক্ট বক্সের মতো ফিচার উল্লেখযোগ্য।

মডেল ও দাম
Samsung 8K QLED টিভির 75 ইঞ্চি মডেলের দাম 10,99,900 টাকা, 82 ইঞ্চি স্ক্রিনের দাম 16,99,900 টাকা ও 98 ইঞ্চি মডেলের দাম 59,99,900 টাকা রাখা হয়েছে। এই টিভির 65 ইঞ্চি মডেলের দাম সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। প্রথম তিনটি মডেল আগামী মাস অর্থাৎ জুলাই থেকে সেল করা শুরু হবে।

স‍্যামসাং-সোনীকে আরও একবার শাওমির ঝটকা, খুব তাড়াতাড়ি লঞ্চ করবে 50 ইঞ্চির সস্তা স্মার্ট টিভি

এর সঙ্গে কোম্পানি 2019 QLED টিভি রেঞ্জ‌ও পেশ করেছে। 65 ইঞ্চির Q90 ভেরিয়েন্টের দাম 3,99,900 টাকা এবং 55 ইঞ্চির ও 75 ইঞ্চির Q80 ভেরিয়েন্টের দাম যথাক্রমে 2,09,900 টাকা ও 6,49,900 টাকা।

এছাড়া 55 ইঞ্চির ও 65 ইঞ্চির Q70 ভেরিয়েন্টের দাম যথাক্রমে 1,69,900 টাকা ও 2,79,900 টাকা। এর সঙ্গে Q60 মডেলের 43 ইঞ্চি ভেরিয়েন্টের দাম 94,900 টাকা ও 82 ইঞ্চি মডেলের দাম 7,49,900 টাকা।

অত্যন্ত সস্তা হল শাওমি মি এল‌ইডি টিভি 4সি প্রো 32 ইঞ্চি, মাত্র 12,999 টাকায় পাওয়া যাচ্ছে স্মার্ট টিভি

স‍্যামসাঙের 8K QLED টিভিতে কোয়ালকম প্রসেসর আছে। এর সঙ্গেই অ্যাম্বিয়েন্ট মোড ছাড়া নতুন টিভিতে কোম্পানি ওয়ান কানেক্ট বক্সের সঙ্গে ওয়ান ইনভিজিবল কানেকশন‌ও দিয়েছে।

কোম্পানির বক্তব্য অনুযায়ী এই টিভির স্ক্রিনে 3.3 কোটি পিক্সেল দেওয়া হয়েছে, যার লক্ষ্য শার্প ও পরিস্কার ইমেজ দেখানো। এআই টেকনিকযুক্ত 8K আপস্কেলিং ফিচার এভাবে তৈরি করা হয়েছে যা শুধু ভিডিও নয়, বরং মেশিন লার্নিং এর সাহায্যে অডিওর কোয়ালিটিও অরিজিনাল সোর্স বা ফরম্যাটের মাধ্যমে বুস্ট করে দেয়। BixBy Box ব‍্যবহার করে এই টিভিতে গুগল অ্যাসিস্ট‍্যান্ট‌ও দেওয়া হয়েছে। এতে ফার ফিল্ড ভয়েস ক‍্যাপেবিলিটি ফিচার‌ও ওয়ান রিমোট কন্ট্রোলে পাওয়া যাবে, এর সাহায্যে অন্য ঘরে বসেও ভয়েস কম‍্যান্ডের সাহায্যে টিভি কন্ট্রোল করা যাবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন