9,299 টাকা দামে লঞ্চ হল Samsung Galaxy A04e স্মার্টফোন, পাওয়া যাবে 4GB RAM, 13MP Camera এবং 5,000mAh Battery

দেশের অন্যতম স্মার্টফোন ব্র্যান্ড Samsung আজ ভারতের বাজারে দুটি নতুন সস্তা স্মার্টফোন পেশ করেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতের মার্কেটে Samsung Galaxy A04 এবং Samsung Galaxy A04e স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। এই দুটি ফোন RAM Plus ফিচার, MediaTek Helio P35 চিপসেট এবং 5,000mAh battery এর মতো স্পেসিফিকেশনের সঙ্গে লো বাজেট সেগমেন্টে পেশ করা হয়েছে। ের মধ্যে Samsung Galaxy A04e ফোনটির দাম, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে নিচে আলোচনা করা হল। আরও পড়ুন: এবার হবে আসল খেলা! শীঘ্রই লঞ্চ হবে লো বাজেট Electric Motorcycle, ফুল চার্জে পাবেন 135KM রেঞ্জ  

Samsung Galaxy A04e এর দাম

ভারতে Samsung Galaxy A04e ফোনটি তিনটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 3GB RAM এবং 32GB স্টোরেজ যোগ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 9,299 টাকা। একইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্ট 3GB RAM এবং 64GB মেমরির সঙ্গে মাত্র 9,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনের সবচেয়ে বড় ভেরিয়েন্ট 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সহ 11,499 টাকা দামে পেশ করা হয়েছে। বাজারে এই ফোনটি Light Blue এবং Copper কালারে সেল করা হবে।

Samsung Galaxy A04e এর স্পেসিফিকেশন

  • 6.5″ HD+ ডিসপ্লে
  • 13MP AI Dual Rear Camera
  • MediaTek Helio P35 চিপসেট
  • 5,000mAh Battery

নতুন Samsung Galaxy A04e ফোনটিতে 720 x 1600 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির HD+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন PLS LCD প্যানেল দিয়ে তৈরি এবং এটি 16 মিলিয়ন কালার সাপোর্ট করে। ফোনটির স্ক্রিনের তিন দিকে ন্যারো বেজল থাকলেও নিচের দিকে চওড়া চিন পার্ট রয়েছে। এই ফোনটির ডায়মেনশন 164.2 x 75.9 x 9.1 এমএম এবং ওজন 188 গ্রাম। আরও পড়ুন: Aliens দের উপস্থিতি সম্পর্কে কি জানাল Pentagon, জেনে নিন ডিটেইলস  

Samsung Galaxy A04e ফোনটি Android 12 আউট অফ দা বক্স লঞ্চ করা হয়েছে যা 2.3 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসর সহ মিডিয়াটেক হেলিও পি35 চিপসেটে রান করে। এই ফোনে RAM Plus ফিচার থাকায় ফোনটির Internal RAM আরও 4GB পর্যন্ত এক্সট্রা বুস্ট করা যায় ফলে এতে মোট 8GB RAM উপভোগ করা যায়।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A04e ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনটির ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশের সঙ্গে f/2.2 অ্যাপার্চার যুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য় এই ফোনে f/2.2 অ্যাপার্চার যুক্ত 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। আরও পড়ুন: 13GB RAM এবং 5 টি ক্যামেরা সহ OPPO F21s Pro 5G স্মার্টফোনে চলছে দারুণ ডিল, জেনে নিন অফার ডিটেইলস 

Samsung Galaxy A04e ফোনটি একটি 4G LTE সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। এই ফোনে বিভিন্ন বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি 3.5 এমএম হেডফোন জ্যাক রয়েছে। সিকিউরিটির জন্য এতে ফেস আনলক ফিচার দেওয়া হয়েছে এবং পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে USB type-C পোর্ট সহ 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here