6000mAh ব্যাটারি, 6GB RAM এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হল Samsung Galaxy A07 5G স্মার্টফোন, জেনে নিন দাম

স্যামসাঙ তাদের নতুন লো বাজেট Samsung Galaxy A07 5G স্মার্টফোনটি অফিসিয়ালি লঞ্চ করেছে। থাইল্যান্ডের বাজারে এই স্মার্টফোনটি পেশ করা হয়েছে। ভবিষ্যতে স্মার্টফোনটি অন্যান্য বাজারেও লঞ্চ করা হবে। Samsung Galaxy A07 5G স্মার্টফোনটিতে 6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরার পাশাপাশি 120Hz রিফ্রেশ রেট এবং MediaTek প্রসেসর দেওয়া হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy A07 5G স্মার্টফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দামের ডিটেইলস সম্পর্কে।

থাইল্যান্ডের বাজারে Samsung Galaxy A07 5G স্মার্টফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের ভ্যানিলা মডেলের 4GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম 5,499 থাইমাট অর্থাৎ ভারতীয় কারেন্সি অনুযায়ী 15,799 টাকা রাখা হয়েছে। একইভাবে টপ ভেরিয়েন্ট 6GB RAM + 128GB স্টোরেজ অপশন 5,999 থাইমাট অর্থাৎ প্রায় 17,249 টাকা দামে লঞ্চ করা হয়েছে। একইসঙ্গে থাইল্যান্ডে স্মার্টফোনটি Light Violet এবং Black কালার অপশনে পেশ করা হয়েছে।

প্রসেসিঙের জন্য Samsung Galaxy A07 5G স্মার্টফোনটিতে 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.0GHz থেকে 2.4GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6300 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটিতে প্রায় 2 বছরের পুরনো Dimensity 6300 প্রসেসর ব্যাবহার করা হয়েছে, তাই স্যামসাঙ ইউজাররা কিছুটা নিরাশ হতে পারেন।

ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। করে। Galaxy A07 5G স্মার্টফোনের ব্যাক প্যানেলে LED ফ্ল্যাশসহ f/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারযুক্ত 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সরে দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য Galaxy A07 5G স্মার্টফোনটিতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A07 5G স্মার্টফোনটিতে শক্তিশালী 6,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি সত্যিই বড় আপগ্রেড কারণ কোম্পানি আগের Galaxy A07 4G ফোনটি 5,000mAh ব্যাটারি সহ লঞ্চ করেছিল। এই স্মার্টফোনটিতে USB টাইপ-C পোর্টের পাশাপাশি 10W চার্জিং ফিচার যোগ করা হয়েছে। স্মার্টফোনটির থিকনেস 8.2mm এবং ওজন 199 গ্রাম রাখা হয়েছে। অর্থাৎ এত বড় ব্যাটারি থাকা সত্ত্বেও স্মার্টফোনটি যথেষ্ট হালকা হবে।

Samsung Galaxy A07 5G স্মার্টফোনটিতে 720 × 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির HD+ স্ক্রিন দেওয়া হয়েছে। এই PLS LCD প্যানেল দিয়ে তৈরি ওয়াটারড্রপ নচ ডিসপ্লে রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে খুব কম স্মার্টফোনেই ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেখা যায়। স্মার্টফোনটির স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট এবং 800 নিটস ব্রাইটনেস যোগ করা হয়েছে।

জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য স্মার্টফোনটি IP54 রেটিং সহ লঞ্চ করা হয়েছে। কোম্পানি স্মার্টফোনটি 6 জেনারেশনের অ্যান্ড্রয়েড OS আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেটের সহ পেশ করেছে। এই স্মার্টফোনে 2TB মেমোরি কার্ড ব্যাবহার করা যাবে। এই স্মার্টফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here