শীঘ্রই লঞ্চ হতে চলেছে Samsung Galaxy A07, M07 এবং F07, লিস্টেড হল এইসব সাইটে

Samsung তাদের বাজেট রেঞ্জে স্মার্টফোনের সংখ্যা বাড়িয়ে Galaxy A07, M07 এবং F07 ফোনগুলি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আগের Galaxy A06, Galaxy F06 এবং Galaxy M06 ফোনের মতো আপকামিং ফোনগুলিও 12,000 টাকা বাজেটে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। আমরা Nemko সার্টিফিকেশন ওয়েবসাইটে তিনটি ফোন স্পট করেছি। অন্যদিকে NBD Trade Import Export প্ল্যাটফর্মে Galaxy A07 ফোনটি লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy A07, M07 এবং F07 ফোনগুলির লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy A07, M07 এবং F07 এর সার্টিফিকেশন ডিটেইলস

Nemko

  • আমরা Nemko প্ল্যাটফর্মে Galaxy A07 ফোনটি SM-A075F/DS মডেল নাম্বার, SM-A075M/DS এবং SM-A075M মডেল নাম্বার সহ দেখেছি। এই মডেল নাম্বার আলাদা আলাদা ফোনের জন্য হতে পারে।
  • Nemko একটি নরওয়ে-বেসড প্রাইভেট অর্গানাইজেশন, যারা ইলেকট্রনিক্স প্রোডাক্টের সেফটি টেস্টিঙের ওপর নজর রাখে।

  • একইসঙ্গে গ্যালাক্সি M07 ফোনটি SM-M075F/DS মডেল নাম্বার এবং গ্যালাক্সি F07 ফোনটি SM-E075F/DS মডেল নাম্বার সহ লিস্টেড হয়েছে।
  • উল্লিখিত প্রোডাক্টগুলির ম্যানুফ্যাকচারার স্যামসাঙ ইলেকট্রনিক্স কোম্পানি লিমিটেড।

NBD Trade Import Export

  • NBD ট্রেড ইম্পোর্ট এক্সপোর্ট প্ল্যাটফর্মে স্যামসাঙ গ্যালাক্সি এ07 ফোনটি SM-A075F/DS মডেল নাম্বার সহ দেখা গেছে।

  • NBD Trade এর নাম দেখেই বোঝা যাচ্ছে, এটি একটি এমন প্ল্যাটফর্ম যা প্রোডাক্টের ইমপোর্ট এবং এক্সপোর্ট ম্যানেজ করে থাকে।
  • এখানে উল্লিখিত ট্রেড এরিয়া হল ভিয়েতনাম।

Nemko এবং NBD Trade প্ল্যাটফর্মের লিস্টিঙের মাধ্যমে ফনেরমদেল নাম্বার ছাড়া অন্যান্য হার্ডওয়্যার ডিটেইলস সম্পর্কে জানা যায়নি। আগেই জানিয়েছি Samsung Galaxy A07, M07 এবং F07 ফোনগুলি Galaxy A06, F06 এবং M06 ফোনের সাক্সেসার হতে চলেছে। তাই আপকামিং ফোনগুলি একই বাজেটে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। মনে করিয়েদিই Galaxy A06 (4G) ফোনটির দাম 9,999 টাকা, A06 (5G) ফোনটির দাম 10,499 টাকা এবং Galaxy M06 ও F06 ফোনদুটির দাম 9,499 টাকা রাখা হয়েছিল।

যারা বাজেট সেগমেন্টে ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা মাথায় রেখে স্মার্টফোন খুঁজছেন, তাঁরা চোখ বন্ধ করে Samsung এর আপকামিং ফোনগুলির জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here