Home খবর শীঘ্রই লঞ্চ হতে চলেছে Samsung Galaxy A07, M07 এবং F07, লিস্টেড হল এইসব সাইটে

শীঘ্রই লঞ্চ হতে চলেছে Samsung Galaxy A07, M07 এবং F07, লিস্টেড হল এইসব সাইটে

Samsung তাদের বাজেট রেঞ্জে স্মার্টফোনের সংখ্যা বাড়িয়ে Galaxy A07, M07 এবং F07 ফোনগুলি লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। আগের Galaxy A06, Galaxy F06 এবং Galaxy M06 ফোনের মতো আপকামিং ফোনগুলিও 12,000 টাকা বাজেটে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। আমরা Nemko সার্টিফিকেশন ওয়েবসাইটে তিনটি ফোন স্পট করেছি। অন্যদিকে NBD Trade Import Export প্ল্যাটফর্মে Galaxy A07 ফোনটি লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy A07, M07 এবং F07 ফোনগুলির লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy A07, M07 এবং F07 এর সার্টিফিকেশন ডিটেইলস

Nemko

NBD Trade Import Export

Nemko এবং NBD Trade প্ল্যাটফর্মের লিস্টিঙের মাধ্যমে ফনেরমদেল নাম্বার ছাড়া অন্যান্য হার্ডওয়্যার ডিটেইলস সম্পর্কে জানা যায়নি। আগেই জানিয়েছি Samsung Galaxy A07, M07 এবং F07 ফোনগুলি Galaxy A06, F06 এবং M06 ফোনের সাক্সেসার হতে চলেছে। তাই আপকামিং ফোনগুলি একই বাজেটে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। মনে করিয়েদিই Galaxy A06 (4G) ফোনটির দাম 9,999 টাকা, A06 (5G) ফোনটির দাম 10,499 টাকা এবং Galaxy M06 ও F06 ফোনদুটির দাম 9,499 টাকা রাখা হয়েছিল।

যারা বাজেট সেগমেন্টে ক্লিন সফটওয়্যার এক্সপিরিয়েন্সের কথা মাথায় রেখে স্মার্টফোন খুঁজছেন, তাঁরা চোখ বন্ধ করে Samsung এর আপকামিং ফোনগুলির জন্য অপেক্ষা করতে পারেন।