স্পেসিফিকেশনসহ লিস্টেড হল Samsung এর সস্তা Galaxy A12, শীঘ্রই লো বাজেটে হবে লঞ্চ

Samsung সম্পর্কে গত আগস্ট মাসে খবর পাওয়া গিয়েছিল কোম্পানি শীঘ্রই তাদের ‘গ‍্যালাক্সি এ’ সিরিজে একটি নতুন সস্তা স্মার্টফোন Samsung Galaxy A12 নামে লঞ্চ করবে। এই রিপোর্টে ফোনটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি ফোনটির লঞ্চ সম্পর্কে কিছুই জানানো হয়নি। তবে স‍্যামসাঙের ঘোষণার আগেই এবার বেঞ্চমার্কিং সাইটে Samsung Galaxy A12 ফোনটি লিস্টেড হয়ে গেছে। এই লিস্টিঙে ফোনটির কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে বলা হয়েছে।

বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে Samsung Galaxy A12 ফোনটি SM-A125F মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে। প্রসঙ্গত গীকবেঞ্চের আগে এই এক‌ই মডেল নাম্বারসহ এন‌এফসি সার্টিফিকেশন সাইটেও লিস্টেড হতে দেখা গেছে। গীকবেঞ্চে গত 13 নভেম্বর এই লিস্টিং করা হয় এবং এই লিস্টিঙে Samsung Galaxy A12 এর কিছু স্পেসিফিকেশনের উল্লেখ করা হয়েছে। গীকবেঞ্চে বলা হয়েছে ফোনটিতে 3 জিবি র‍্যাম দেওয়া হবে।

লিস্টিং অনুযায়ী এই ফোনে অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে মিডিয়াটেক পি35 চিপসেট দেওয়া হতে পারে। গীকবেঞ্চে সিঙ্গেল কোরে Samsung Galaxy A12 ফোনটি 169 এবং মাল্টি কোরে 1001 স্কোর পেয়েছে। এই লিস্টিং সামনে আসার পর মনে করা হচ্ছে শীঘ্রই টেক মার্কেটে Samsung Galaxy A12 ফোনটি পা রাখতে চলেছে।

Samsung Galaxy A12

স‍্যামসাঙের এই আগামী স্মার্টফোনটিকে Samsung Galaxy A11 এর পরবর্তী ভার্সন বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত Samsung Galaxy A11 ফোনটি আন্তর্জাতিক মার্কেটে লঞ্চ করা হলেও এখনও পর্যন্ত ভারতে পেশ করা হয়নি। এর আগে স‍্যামমোবাইল আগামী Samsung Galaxy A12 সম্পর্কে একটি রিপোর্ট পেশ করেছিল এবং এতে ফোনটির কিছু স্পেসিফিকেশনের উল্লেখ করা হয়। এই রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy A12 এ এলসিডি ডিসপ্লে প‍্যানেল দেওয়া হবে।

রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy A12 ফোনটি ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ করা হবে। ক‍্যামেরা সেট‌আপের অবস্থান সম্পর্কে কিছু জানা যায়নি, তবে রিপোর্টে বলা হয়েছে এতে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। এছাড়াও এই ফোনে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর থাকবে। রিপোর্টে বলা হয়েছে সিকিউরিটির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হবে।

Samsung Galaxy A11 ফোনটি শুধুমাত্র 32 জিবি ইন্টারনাল স্টৌরেজসহ মার্কেটে লঞ্চ করা হয়েছিল। এবার খবর পাওয়া যাচ্ছে যে Samsung Galaxy A12 ফোনটিতে 32 জিবি ও 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। স‍্যামসাঙের এই আগামী ফোনে 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে বলে জানা গেছে এবং ফোনটি ব্ল‍্যাক, হোয়াইট, রেড ও ব্লু কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here