Home খবর Samsung আনছে কম দামের সস্তা স্মার্টফোন Galaxy A12, ভারতীয় ওয়েবসাইটে হল লিস্টেড

Samsung আনছে কম দামের সস্তা স্মার্টফোন Galaxy A12, ভারতীয় ওয়েবসাইটে হল লিস্টেড

স‍্যামসাং ইতিমধ্যে জানিয়ে দিয়েছে কোম্পানি আগামী 15 ফেব্রুয়ারি ভারতে তাদের ‘গ‍্যালাক্সি এফ’ সিরিজের নতুন স্মার্টফোন Samsung Galaxy F62 লঞ্চ করতে চলেছে। গোটা বিশ্বে এই ফোনটি সবার আগে ভারতেই পেশ করা হবে। এই ফোনটি ছাড়াও শোনা যাচ্ছে কোম্পানি ভারতেতাদের লো বাজেট স্মার্টফোন Samsung Galaxy A12 লঞ্চের পরিকল্পনা করছে এবং এই ফোনটিও এই মাসেই লঞ্চ করা হবে। ইতিমধ্যে স‍্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গ‍্যালাক্সি এ12 এর সাপোর্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভারতে লঞ্চ হতে চলেছে NoKia 5.4, লিস্টেড হল ফ্লিপকার্টে, জেনে নিন স্পেসিফিকেশন

এম‌এসপি ওয়েবসাইটের পক্ষ থেকে ভারতে Samsung Galaxy A12 লঞ্চের কথা পাবলিশ করা হয়েছে। এই কোরিয়ান ওয়েবসাইট তাদের রিপোর্টে জানিয়েছে স‍্যামসাং এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ভারতে Samsung Galaxy A12 ফোনটি লঞ্চ করে দেবে। কোম্পানি এখনও পর্যন্ত ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে না জানালেও স‍্যামসাং ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে Samsung Galaxy A12 এর সাপোর্ট পেজ জুড়ে দিয়েছে। আশা করা হচ্ছে আগামী 15 ফেব্রুয়ারি Samsung Galaxy F62 এর সঙ্গেই Samsung Galaxy A12 ফোনটি লঞ্চ করা হতে পারে।

Samsung Galaxy A12

গত নভেম্বর মাসে আন্তর্জাতিক মার্কেটে Samsung Galaxy A12 ফোনটি পেশ করে দেওয়া হয়েছে। এই ফোনে 720 × 1500 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.5 ইঞ্চির এইচডি+ টিএফটি ইনফিনিটি ভি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরে রান করে। আশা করা হচ্ছে ভারতে Samsung Galaxy A12 ফোনটি মিডিয়াটেক হেলিও পি35 চিপসেটের সঙ্গে সেল করা হবে। স‍্যামসাং ইন্ডিয়ার সাপোর্ট পেজে ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে দেখানো হয়েছে।

আরও পড়ুন: 15 ফেব্রুয়ারি ভারতে লঞ্চ হবে শক্তিশালী Samsung Galaxy F62, এতে থাকবে 7000mAh ব‍্যাটারী

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy A12 এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশ ও 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরের সঙ্গে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর আছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

Samsung Galaxy A12 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টিভিটির সঙ্গে সিকিউরিটির জন্য এই ফোনের সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে। স‍্যামসাঙের এই আগামী ফোনটি ভবিষ্যতে রেড, ব্লু, ব্ল‍্যাক ও হোয়াইট কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন