এই মুহুর্তে স্যামসাং খুব তাড়াতাড়ি টেক মঞ্চে একটি নতুন লো বাজেট স্মার্টফোন লঞ্চের পরিকল্পনা করছে বলে মনে করা হচ্ছে। স্যামসাঙের এই আপকামিং লো বাজেট স্মার্টফোনটি কোম্পানির ‘গ্যালাক্সি এ’ সিরিজে Samsung Galaxy A12s নামে পেশ করা হতে পারে। এই ফোনটি গত বছর ডিসেম্বর মাসে কোম্পানির লঞ্চ করা গ্যালাক্সি এ12 এর সাকসেসার হবে বলে ধারণা করা হচ্ছে। কয়েক দিন আগে Samsung Galaxy A12s ফোনটি ডীল অ্যান্ড টেক ওয়েবসাইটে দেখা গেছে। এই রিপোর্ট অনুযায়ী স্যামসাং তাদের আগামী ফোনটি কোম্পানির নিজস্ব এক্সিনস 850 চিপসেটের সঙ্গে লঞ্চ করবে। এবার লিকস্টার শুধাংশু আম্ভোর টুইট করে Samsung Galaxy A12s এর গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছেন। লিকে আরও বলা হয়েছে শীঘ্রই ফোনটি মার্কেটে লঞ্চ করা হবে, তবে ফোনটির সঠিক লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানা যায়নি। কোম্পানির পক্ষ থেকে তাদের Samsung Galaxy A12s ফোনটি ভারতের আগে আন্তর্জাতিক মার্কেটে পেশ করা হবে। চলুন জেনে নেওয়া যাক এখনও পর্যন্ত কি জানা গেছে Samsung Galaxy A12s সম্পর্কে।
Samsung Galaxy A12s এর স্পেসিফিকেশন
আম্ভোরের টুইট দেখে মনে করা হচ্ছে এতে একমাত্র পরিবর্তন দেখা যাবে স্ক্রিনের ক্ষেত্রে। Samsung Galaxy A12s ফোনটি 6.5 ইঞ্চির PLS IPS HD+ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। এই ফোনের ফ্রন্ট প্যানেলে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকবে। এই ফোনটি 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি এবং 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy A12s এর ব্যাক প্যানেলে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের একটি ম্যক্রো এবং 2 মেগাপিক্সেলেরই ডেপ্থ সেন্সরযুক্ত কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এমএএইচের ব্যাটারি থাকবে। এই ফোনটি ব্ল্যাক, ব্লু এবং হোয়াইট কালার ভেরিয়েন্টে অ্যান্ড্রয়েড 11 আউট অফ দ্য বক্স পাওয়া যাবে।
Samsung Galaxy A12s
-Exynos 850
-Black, White, Blue
-Android 11
-All other specs will remain similar to Galaxy A12-4GB+64GB: €180
-4GB+128GB: €200 pic.twitter.com/mbB1hJDmaR— Sudhanshu Ambhore (@Sudhanshu1414) July 15, 2021
Samsung Galaxy A12s এর দাম
শুধাংশু আম্ভোর তাঁর টুইটে জানিয়েছেন, Samsung Galaxy A12s এর 4 জিবি র্যাম ও 64 জিবি স্টোরেজযুক্ত বেস ভেরিয়েন্ট €180 অর্থাৎ প্রায় 15,500 টাকা দামে সেল করা হবে। একইভাবে ফোনটির 4 জিবি র্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হবে €200 অর্থাৎ প্রায় 17,500 টাকার কাছাকাছি।
Samsung Galaxy A12
কোম্পানির গত বছর লঞ্চ করা Samsung Galaxy A12 ফোনটিতে 20:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 720 × 1500 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির এইচডি+ টিএফটি ইনফিনিটি ‘ভি’ ডিসপ্লে রয়েছে। এই ফোনটি একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। বেসিক কানেক্টভিটি ফিচারের পাশাপাশি সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy A12 এ কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে ফ্ল্যাশ লাইটের সঙ্গে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A12 এ 15 ওয়াট ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 5,000 এমএএইচের ব্যাটারি দেওয়া হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










