8GB RAM এবং 50MP ক্যামেরা সহ ভারতের বাজারে লঞ্চ হল Samsung Galaxy A17 5G স্মার্টফোন, জেনে নিন দাম 

ভারতের বাজারে Samsung তাদের বাজেট রেঞ্জে নতুন Galaxy A17 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি বড় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি এবং বিশ্বস্ত সফটওয়্যার সহ পেশ করা হয়েছে। যারা বাজেট রেঞ্জে স্মার্টফোনে দীর্ঘমেয়াদী আপডেট এবং দারুণ পারফরমেন্স চাইছেন, কোম্পানির পক্ষ থেকে তাদের জন্য স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy A17 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং দামের ডিটেইলস সম্পর্কে।

প্রসেসিঙের জন্য Samsung Galaxy A17 5G স্মার্টফোনটিতে Exynos 1330 প্রসেসর দেওয়া হয়েছে, এর ফলে হেভি গেমিং উপভোগ করা যাবে।  এই স্মার্টফোনের ডিসপ্লেতে 6.7 ইঞ্চির Super AMOLED সহ FHD+ রেজোলিউশন রয়েছে, এই স্ক্রিনে 16 মিলিয়ন কালার এবং 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। ফটোগ্রাফির জন্য স্মার্টফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে  50MP প্রাইমারি সেন্সর, 5MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য স্মার্টফোনে  13MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।

স্মার্টফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এবং এই ব্যাটারি চার্জ করার জন্য এতে 25 ওয়াট চার্জিং সাপোর্ট করে। এই স্মার্টফোনটি One UI 7.0 এবং Android 15 অপারেটিং সিস্টেম সহ লঞ্চ করা হয়েছে। Samsung এর পক্ষ থেকে স্মার্টফোনে 6 বছরের OS আপগ্রেড এবং 6 বছরের  সিকিউরিটি আপডেট যোগ করা হয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে Gorilla Glass Victus প্রোটেকশন, IP54 রেটিং, Gemini Live, Circle to Search, revamped Key Island 2.0, নয়েস ক্যানশেলেশন, Quick Share, NFC, Samsung Wallet, ডুয়েল সিম সাপোর্ট, Bluetooth 5.3, ডুয়েল-ব্যান্ড WiFi এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।

Galaxy A17 5G স্মার্টফোনটি ব্ল্যাক, ব্লু এবং গ্রে কালার অপশনে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনের 6GB RAM +128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 18,999 টাকা, 8GB RAM +128GB স্টোরেজ অপশনের দাম 20,499 টাকা এবং টপ মডেল 8GB RAM +256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 23,499 টাকা রাখা হয়েছে। লঞ্চ অফার হিসাবে HDFC এবং SBI ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে স্মার্টফোনটি কিনলে ইনস্ট্যান্ট 1,000 টাকা ডিসকাউন্ট পাওয়া যাবে। একইসঙ্গে ফুল পেমেন্ট এবং EMI অপশনও রয়েছে। এই স্মার্টফোনটি Samsung India এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে সেল করা হবে।

যেসব ইউজাররা বাজেট রেঞ্জে দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ, দুর্দান্ত পারফরমেন্স এবং বড় AMOLED ডিসপ্লে সহ স্মার্টফোন খুঁজছেন, কোম্পানি সেইসব ইউজারদের জন্য Galaxy A17 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। এই বাজেট রেঞ্জে Galaxy A17 5G স্মার্টফোনটি Redmi Note 14 5G, Moto G86 Power, realme Narzo 80 Pro স্মার্টফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। এই বেজেত রেঞ্জে স্মার্টফোনগুলিতে দারুণ পারফরমেন্স পাওয়া যাবে। তবে Galaxy A17 5G স্মার্টফোনটি সফটওয়্যার আপডেট, AMOLED ডিসপ্লে এবং 50MP ক্যামেরার দিক দিয়ে কিছুটা এগিয়ে রয়েছে।

যারা বাজেট ফ্রেন্ডলি দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ, বিশ্বস্ত সফটওয়্যার এবং অসাধারণ ক্যামেরা সহ 5G স্মার্টফোন চাইছেন, তাদের জন্য Samsung Galaxy A17 5G স্মার্টফোনটি একটি ভালো অপশন হতে পারে।

 

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here