Home খবর মিড বাজেটে শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy A25 5G, NBTC সাইটে হল লিস্টেড

মিড বাজেটে শীঘ্রই লঞ্চ হবে Samsung Galaxy A25 5G, NBTC সাইটে হল লিস্টেড

স্যামসাঙের এ সিরিজের Samsung Galaxy A25 5G ফোনটি বিগত বেশ কিছু সময় ধরে শিরোনামের শীর্ষে উঠে রয়েছে। এই ফোনের ডিজাইন, স্পেসিফিকেশন, দাম এবং লঞ্চ টাইমলাইন লিকের মাধ্যমে সামনে এসেছে। এবার মনে করা হচ্ছে এই ফোনটি খুব তাড়াতাড়ি লঞ্চ রা হবে। NBTC সার্টিফিকেশন সাইটে এই ফোনটি লিস্টেড হয়ে গেছে। এই পোস্টে এখনও পর্যন্ত সামনে আসা Samsung Galaxy A25 5G এর সমস্ত তথ্য সম্পর্কে জানানো হল।

Samsung Galaxy A25 5G এর NBTC লিস্টিং

Samsung Galaxy A25 5G এর ডিজাইন (লিক)

Samsung Galaxy A25 5G ফোনের ব্যাক প্যানেলে গ্রিডের মতো প্যাটার্ন দেখা গেছে। ফোনের ফ্রন্ট প্যানেলে বেজল সহ ফ্ল্যাট ডিসপ্লে দেখা গেছে। ফোনটির ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই ফোনটি লাইট ব্লু, গ্রীন ও ব্ল্যাক কালারে সেল করা হতে পারে।

Samsung Galaxy A25 5G এর লঞ্চ টাইমলাইন এবং দাম (লিক)

গ্লোবাল বাজারে এই ফোনটি আগামী 19 ডিসেম্বর লঞ্চ হবে বলে জানা গেছে। তবে ভারতে ফোনটি 2024 সালে আসতে পারে। সুইজারল্যান্ডে এই ফোনটি 279 সুইস ফ্রাংক দামে লঞ্চ হবে বলে লিকের মাধ্যমে জানা গিয়েছিল। ভারতীয় টাকার দরে এই দাম প্রায় 26,315 টাকার কাছাকাছি।

Samsung Galaxy A25 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন