গত বছর Samsung তাদের Galaxy A-সিরিজে দুটি ভেরিয়েন্টে Samsung Galaxy A32 ফোনটি লঞ্চ করেছিল। বর্তমানে কোম্পানি এই ফোনটির দাম কমিয়ে দিয়েছে। ভারতে এই ফোনটির 6GB RAM এবং 8GB RAM ভেরিয়েন্ট যথাক্রমে 21,999 টাকা এবং 23,499 টাকা দামে পেশ করা হয়েছিল। কোম্পানির পক্ষ থেকে এই mid-range 4G ফোনটির উভয় ভেরিয়েন্টের দামই কমানো হয়েছে। চলুন তবে জেনে নেওয়া যাক এই ফোনটির নতুন দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Samsung Galaxy A32 এর নতুন দাম
কোম্পানির এই ফোনের দুটি ভেরিয়েন্টই শপিং সাইট Amazon থেকে কেনা যায়। দাম কমানোর পর ফোনটির 6GB RAM variant 18,500 টাকা এবং 8GB RAM variant 18,749 টাকা দামে সেল করা হচ্ছে। এই ফোনটি মার্কেটে Awesome Black, Awesome Blue ও Awesome Violet কালার ভেরিয়েন্টে বেচা হয়।
Samsung Galaxy A32 এর স্পেসিফিকেশন
Samsung Galaxy A32 ফোনটিতে 6.4 ইঞ্চির FHD+ sAMOLED Infinity-U ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশরেট 90Hz এবং এটিকে সুরক্ষিত রাখার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন ব্যাবহার করা হয়েছে। এই ফোনটি MediaTek Helio G80 SoC চিপসেটে রান করে এবং গ্রাফিক্সের জন্য এতে Mali-G52 2EEMC2 GPU যোগ করা হয়েছে। এই ফোনটি 6GB ও 8GB র্যাম এবং 128GB স্টোরেজ সহ পেশ করা হয়েছে এবং মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করে এর মেমরি 1TB পর্যন্ত বাড়ানো যায়।
কোম্পানি তাদের Samsung Galaxy A32 ফোনে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করেছে। এই সেটআপে 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং একটি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফির জন্য এই ফোনে 20MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 15W ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। এই ফোনটি মার্কেটে Awesome Black, Awesome Blue ও Awesome Violet কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন










