ভারতে লঞ্চ হল Samsung Galaxy A35 5G, জেনে নিন দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সহ সমস্ত ডিটেইলস

ভারতে Samsung Galaxy A35 5G নামের একটি নতুন Samsung 5G ফোন লঞ্চ করা হয়েছে। প্রিমিয়াম গ্লাস প্যানেলে তৈরি এবং অত্যন্ত রিচ লুক সহ মাত্র 30 হাজার টাকার রেঞ্জে বাজারে আনা হয়েছে। ভারতে এই ফোনটির সেল শুরু হয়ে গেছে এবং যারা একটি স্যামসাঙ স্মার্টফোন কিনতে চান তাদের জন্য এই ফনিত একটি অসাধারণ অপশন হয়ে উঠতে পারে। ফোনটির দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।

Samsung Galaxy A35 5G ফোনের দাম

স্যামসাং গ্যালাক্সি এ35 5জি ফোনটি 8জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে। ফোনের বেস ভেরিয়েন্টে 128জিবি স্টোরেজ যোগ করা হয়েছে এবং এর দাম রাখা হয়েছে 30,999 টাকা। একইভাবে 256জিবি স্টোরেজ সহ ফোনটির টপ মডেল 33,999 টাকা দামে পেশ করা হয়েছে। এই ফোনটি Awesome Ice Blue, Awesome Navy এবং Awesome Lilac কালারে সেল করা হবে। জানিয়ে রাখি এই ফোনটি কেনার সময় IDFC, OneCard Bank Credit Card এবং HDFC Bank Credit/Debit Card ব্যাবহার করলে 3,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে।

Samsung Galaxy A35 5G ফোনের ফটো

Samsung Galaxy A35 5G ফোনের স্পেসিফিকেশন

ডিসপ্লে: স্যামসাং গ্যালাক্সি এ35 5জি ফোনে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সহ 6.6 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। সুপার AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: গ্যালাক্সি এ35 5জি ফোনে 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি এবং 2.4 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত এক্সিনোস 1380 অক্তটাকোর প্রসেসর যোগ করা হয়েছে। গেম খেলার সময় হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এই ফোনে মালি-G68 জিপিইউ দেওয়া হয়েছে।

মেমরি: স্যামসাং গ্যালাক্সি A35 5জি ফোনটিতে 8জিবি র‍্যাম রয়েছে। এই ফোনটি 128জিবি স্টোরেজ এবং 256জিবি মেমোরি সহ দুটি অপশনে পেশ করা হয়েছে। ফোনের স্টোরেজ বাড়ানোর জন্য Galaxy A35 5জি ফোনে 1টিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যাবহার করা যায়।

ব্যাটারি: গ্যালাক্সি A35 5জি ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি একবার ফুল চার্জ করলে 23 ঘন্টা ইন্টারনেট ব্যবহার বা 26 ঘন্টা ভিডিও প্লেব্যাক বা 83 ঘন্টা মিউজিক প্লেব্যাক করা যায়।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই স্যামসাং ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এলইডি ফ্ল্যাশ সহ এফ/1.8 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন এবং OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপারচারযুক্ত 8 মেগাপিক্সেল অল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/2.4 অ্যাপারচারের ক্ষমতাসম্পন্ন ৫ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি A35 5জি ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য এফ/2.2 অ্যাপারচারযুক্ত 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

অপারেটিং সিস্টেম: গ্যালাক্সি এ35 5জি ফোনটি ওয়ান ইউআই এবং অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেমের সঙ্গে লঞ্চ করা হয়েছে। কোম্পানি তাদের এই ফোনে 4 জেনারেশন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দেবে বলে জানিয়েছে। অর্থাৎ এই ফোনটি অ্যান্ড্রয়েড 18 পর্যন্ত আপডেট হয়ে যাবে।

Samsung Galaxy A35 5G ফোনের ফিচার

  • 12 5G Bands
  • NFC
  • Bluetooth v5.3
  • 5GHz Wi-Fi
  • Smart Switch
  • Samsung Knox Vault
  • Side Fingerprint Sensor
LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here