Samsung Galaxy A37 এবং Galaxy A57 ফোনে পাওয়া যাবে বড়সড় ক্যামেরা আপগ্রেড, লঞ্চের আগেই লিক হল সেন্সর ডিটেইলস

শীঘ্রই Samsung তাদের নতুন মিড রেঞ্জ স্মার্টফোন লঞ্চ করতে পারে। এবার কোম্পানির আপকামিং Samsung Galaxy A37 এবং Samsung Galaxy A57 ফোনের লিক প্রকাশ্যে এসেছে। এতে নতুন সফটওয়্যার কোডের উল্লেখ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এবার ক্যামেরা হার্ডওয়্যারের ক্ষেত্রে বড়সড় আপগ্ৰেড করা হবে বলে আশা করা হচ্ছে। লিক অনুযায়ী স্যামসাং তাদের A সিরিজের ফোনগুলিতে এবার বড় সেন্সর এবং ভালো অপটিক্যাল টেকনোলজি যোগ করতে পারে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই লিক সম্পর্কে।

লিক ডিটেইলস অনুযায়ী Galaxy A37 এবং Galaxy A57 উভয় ফোনের ক্যামেরা সেন্সর আগের চেয়ে আলাদা হতে পারে। সবচেয়ে বড় কথা এবার Samsung বড় সেন্সর নিয়ে কাজ করতে পারে। এই সেন্সর বেশি লাইট ক্যাপচার করতে সক্ষম হবে। এর ফলে ফটো কোয়ালিটি সুন্দর হ‌ওয়ার পাশাপাশি ডায়নামিক রেঞ্জ এবং লো লাইট পারফরমেন্স আরও সুন্দর হবে। লিকের মাধ্যমে আরও জানা গেছে Samsung এবার তাদের সাপ্লাই চেইনে Sony এবং কোম্পানির ইন হাউস ISOCELL উভয় ব্যাবহার করতে পারে।

Galaxy A57 ফোনটির ক্যামেরা সেট‌আপ বেশি প্রিমিয়াম হবে বলে আশা করা হচ্ছে। ফোনটিতে 50MP প্রাইমারি Sony IMX906 সেন্সর দেওয়া হবে। তবে কিছু মার্কেটে ফোনটি Samsung এর ISOCELL S5KGNJ সেন্সর সহ লঞ্চ করা হতে পারে। এর সঙ্গে 13MP ISOCELL S5K3L6 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স যোগ করা হতে পারে। এছাড়াও 5MP GalaxyCore GC05A3 ম্যাক্রো লেন্স থাকতে পারে।

সেলফি ও ভিডিও কলের জন্য Galaxy A57 ফোনে 12MP ISOCELL S5K3LC ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। সফটওয়্যার কোড দেখে আভাস পাওয়া যাচ্ছে সবকটি সেন্সর ISP এর সঙ্গে অপ্টিমাইজ করা হতে পারে।

Galaxy A37 ফোনের প্রাইমারি ক্যামেরাও Galaxy A57 ফোনের মতোই হতে পারে। অর্থাৎ 50MP Sony IMX906 সেন্সর থাকবে এবং কিছু মডেলে ফোনটির ISOCELL S5KGNJ ভেরিয়েন্ট পেশ করা হতে পারে। তবে উভয় ফোনের সেকেন্ডারি লেন্স আলাদা হতে পারে। এই ফোনে 8MP GalaxyCore GC08A3 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হতে পারে। আবার ম্যাক্রো লেন্স হিসাবে 5MP GalaxyCore GC05A3 ব্যাবহার করা হতে পারে। সেলফি ও ভিডিও কলের জন্য Galaxy A37 ফোনে 12MP GalaxyCore GC12A2 ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

ফোনের প্রাইমারি সেন্সরের সাইজে সবচেয়ে বড় আপগ্ৰেড দেখা যেতে পারে। Sony IMX906 সেন্সরের অপটিক্যাল ফরম্যাট 1/1.56-ইঞ্চির বলে জানানো হয়েছে এবং এটি Galaxy A36 ফোনে ব্যাবহৃত IMX882 1/1.95-ইঞ্চির সেন্সরের চেয়ে বেশ বড়। বড় সেন্সরের দৌলতে বেশি লাইট ইনটেক হবে, এর ফলে ভালো ডিটেইলস, ডায়নামিক রেঞ্জ এবং কম নয়েস পাওয়া যাবে।

এই লিক ডিটেইলস সঠিক হলে অদূর ভবিষ্যতে Galaxy A সিরিজের ফোনগুলি শুধুমাত্র দাম নয়, বরং অসাধারণ ক্যামেরা আপগ্ৰেডের দৌলতেও জনপ্রিয় হয়ে উঠতে পারে। যারা মিড রেঞ্জে স্যামসাং স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য এই ফোনগুলি ভালো অপশন হয়ে উঠতে পারে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here