Samsung স্মার্টফোনে অসাধারণ ছাড়! এর ফলে কোম্পানির লেটেস্ট Samsung Galaxy A37 5G ফোনটি 10 হাজার টাকা সস্তায় কেনা যাবে। এই ছাড় পাওয়ার জন্য কোনো ব্যাঙ্ক কার্ড প্রয়োজন নেই, অর্থাৎ যে কোনো ইউজার এই অফার উপভোগ করতে পারবেন। 47,999 টাকা দামে লঞ্চ হওয়া এই 5G ফোনটি বর্তমানে 37,949 টাকা দামে লিস্টেড করা হয়েছে।
শপিং সাইট আমাজনে Samsung Galaxy A37 5G ফোনের দামে এই ছাড় দেওয়া হচ্ছে। এই প্ল্যাটফর্মে Galaxy A37 5G ফোনটি ডিসকাউন্টেড প্রাইসে লিস্টেড করা হয়েছে। এই ফোনটির 8GB RAM + 256GB Storage ভেরিয়েন্ট 47,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। ফোনটির এই মডেল বর্তমানে আমাজনে 37,949 টাকা দামে সেল করা হচ্ছে। অর্থাৎ এই ফোনে 10,050 টাকার চেয়েও বেশি ছাড় পাওয়া যাচ্ছে।
Samsung Galaxy A37 5G ফোনের 8GB RAM + 128GB Storage সহ বেস মডেল 41,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। আমাজনে এই মডেলটি মাত্র 33,700 টাকা দামে সেল করা হচ্ছে। অর্থাৎ এই মডেলটির দামে 8,299 টাকা ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। যে কোনো গ্ৰাহক এই ছাড় সহ ফোনটি কিনতে পারবেন এবং এই ডিসকাউন্ট উপভোগ করার জন্য কোনো ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড প্রয়োজন নেই। কম দামে Samsung Galaxy A37 5G ফোনটি কেনার জন্য এবং অফার সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে ক্লিক করুন।
Samsung Galaxy A37 5G ফোনে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। Super AMOLED+ প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সহ Vision Booster সাপোর্ট করে। কড়া রোদ এবং জোরালো আলোর মধ্যে দাঁড়িয়েও এই ফোনটি অনায়াসে ব্যাবহার করা যাবে। এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য এতে IP68 রেটিং রয়েছে।
এই ফোনটি Android 16 বেস্ড One UI 8.5 অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Samsung Galaxy A37 5G ফোনে কোম্পানির নিজস্ব Exynos 1480 চিপসেট দেওয়া হয়েছে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.75GHz ক্লক স্পীডে রান করতে সক্ষম। আমাদের টেস্টে এই ফোনটি 10,53,896 AnTuTu স্কোর পেয়েছে। এই ফোনটিতে 6 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।
Samsung Galaxy A37 5G ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর, f/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5MP ম্যাক্রো লেন্স রয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে f/2.2 অ্যাপার্চারযুক্ত 12MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy A37 5G ফোনে 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জের পর সাধারণ ব্যাবহারে এই ফোনে দুই দিন ব্যাকআপ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W Super Fast Charging 2.0 টেকনোলজি রয়েছে। কোম্পানি জানিয়েছে মাত্র 30 মিনিটের মধ্যে এই ফোনটির ব্যাটারি 60% পর্যন্ত চার্জ হতে পারে। এই ফোনটিতে Circle to Search, Gemini এবং Bixby সহ বিভিন্ন AI Editing ফিচার দেওয়া হয়েছে।
