দীর্ঘদিন ধরেই স্যামসাং গ্যালাক্সি এ সিরিজ সম্পর্কে একাধিক লিক সামনে এসেছে। শোনা যাচ্ছিল স্যামসাং খুব তাড়াতাড়ি গ্যালাক্সি এ সিরিজে গ্যালাক্সি এ50 ও গ্যালাক্সি এ30 স্মার্টফোন লঞ্চ করবে। ফোনদুটির ফোটো ও স্পেসিফিকেশন আগেই লিক হয়েছে। কিন্ত আজ স্যামসাং ফ্যানদের উপহার স্বরূপ কোম্পানি এই দুটি স্মার্টফোন লঞ্চ করে দিয়েছে। স্যামসাঙের তরফ থেকে গ্যালাক্সি এ50 ও গ্যালাক্সি এ30 লঞ্চ করা হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এ50
স্যামসাং তাদের এই ফোনটি গ্যালাক্সি এম সিরিজের মতো ইনফিনিটি ইউ ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। এতে 1080 × 2340 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.4 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে যার ওপর দিকে “ইউ” শেপের ছোট নচ দেওয়া হয়েছে। স্যামসাং তাদের এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়েছে। স্যামসাঙের এই ফোনটি অ্যান্ড্রয়েডের লেটেস্ট অপারেটিং সিস্টেমে রান করে যা বিভিন্ন মার্কেটে আলাদা আলাদা চিপসেটের সঙ্গে লঞ্চ হবে।
গ্যালাক্সি এ50 দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। একটি ভেরিয়েন্টে 4 জিবি র্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং অপরটিতে 6 জিবি র্যাম ও 128 জিবি মেমরি আছে। দুটি ভেরিয়েন্টেই স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
এমডব্লিউসি 2019 : নতুন চমক দিল শাওমি, লঞ্চ হল মি মিক্স 3 5জি, জেনে নিন ফোনটির সব কিছু
ফোটোগ্ৰাফির জন্য গ্যালাক্সি এ50 তে গ্যালাক্সি এ7 এর মতো ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। ফোনের ব্যাক প্যানেলে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 25 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া হয়েছে। একই ভাবে গ্যালাক্সি এ50 তে 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ও 8 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর দেওয়া হয়েছে। ফোনের এই দুটি ক্যামেরা সেন্সরই এফ/2.2 অ্যাপার্চারযুক্ত। সেলফির জন্য এতে এফ/2.2 অ্যাপার্চারের 25 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর আছে।
স্যামসাং গ্যালাক্সি এ50 তে বিক্সবে শর্টকাট কী দেওয়া হয়েছে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে এতে ডুয়েল সিম ও 4জি সাপোর্ট দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এমএএইচের ব্যাটারী আছে। ভারতে আগামী দিনে ফোনটি লঞ্চ করা হতে পারে। ফোনটির দখম কত হবে তা এখনই বলা সম্ভব নয়, তবে ফোনটি ব্ল্যাক, হোয়াইট, ব্লু ও কোলার লাইট কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
এমডব্লিউসি 2019: ওপ্পো পেশ করল 10এক্স হাইব্রিড জুম টেকনোলজি, ফোটোগ্ৰাফির জন্য অসাধারণ উপহার
স্যামসাং গ্যালাক্সি এ30
স্যামসাং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্যালাক্সি এ30 এর ওপর থেকেও পর্দা সরিয়ে নিয়েছে। এই ফোনের ডিসপ্লে ও ব্যাটারী গ্যালাক্সি এ50 এর মতোই, তবে এতে 16 মেগাপিক্সেল ও 5 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সেলফির জন্য এই ফোনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে। স্যামসাঙের পক্ষ থেকে গ্যালাক্সি এ30 ফোনটি দুটি ভেরিয়েন্টে বাজারে বেচা হবে যা 3 জিবি র্যাম ও 32 জিবি মেমরি এবং 4 জিবি র্যাম ও 64 জিবি মেমরিযুক্ত।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
