Samsung কমালো Galaxy A51 এর দাম, জেনে নিন নতুন দাম

এই বছর ভারতীয় মোবাইল বাজারে Samsung যথেষ্ট পরিমাণে অ্যাগ্ৰেসিভ পারফরম্যান্স করছে। কোম্পানি তাদের লো বাজেট থেকে শুরু করে মিড রেঞ্জ সেগমেন্ট পর্যন্ত বেশ কিছু অসাধারণ স্মার্টফোন লঞ্চ করেছে এবং সেগুলি ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তাও লাভ করেছে। কয়েক দিন আগে কোম্পানির পক্ষ থেকে তাদের ‘গ‍্যালাক্সি এ’ সিরিজের শক্তিশালী স্মার্টফোন Samsung Galaxy A51 এর দাম কমিয়েছিল। স‍্যামসাং আরও একবার তাদের এই হিট ফোনের প্রাইস কাট করেছে। বর্তমানে Samsung Galaxy A51 ফোনটি মাত্র 22,499 টাকা দামে কেনা যাবে।

স‍্যামসাং ইন্ডিয়া নিজেরাই তাদের অফিসিয়াল টুইটার হ‍্যান্ডেলের মাধ্যমে Samsung Galaxy A51 এর প্রাইস কাটের কথা জানিয়েছে। কোম্পানি টুইটে লিখেছে কোম্পানির বেস্ট সেলিং স্মার্টফোন Samsung Galaxy A51 ফোনটি এখন থেকে মাত্র 22,499 টাকার বিনিময়ে কেনা যাবে। প্রসঙ্গত জানিয়ে রাখি এই বছরের প্রথম কোয়ার্টারে সরকারের পক্ষ থেকে জিএসটি বাড়ানোর পর এই ফোনটি 25,250 টাকায় বেচা হত। এখন খবর লেখার সময় স‍্যামসাঙের অফিসিয়াল ওয়েবসাইট এবং আমাজন ইন্ডিয়াতে ফোনটির প্রাথমিক দাম ছিল 23,999 টাকা।

ভারতে Samsung Galaxy A51 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছিল। ফোনটির বেস ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং কোম্পানির পক্ষ থেকে 22,499 টাকা রাখা হয়েছে। এক‌ইভাবে ফোনটির দ্বিতীয় ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি আছে। এই ভেরিয়েন্টটি 27,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল যা এখন 25,999 টাকার বিনিময়ে বেচা হচ্ছে।

Samsung Galaxy A51

Samsung Galaxy A51 ফোনটিতে 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির সুপার এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লে আছে। কোম্পানির পক্ষ থেকে এটি “ইনফিনিটি ও” ডিসপ্লে নামে পেশ করা হয়েছে যা কর্নিং গোরিলা গ্লাস 5 দিয়ে প্রোটেক্টেড। কোম্পানির এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে যার ফলে ফোনটির স্ক্রিনে আঙ্গুল টাচ করলেই ফোন আনলক হয়ে যায়। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 যুক্ত ওয়ান ইউআই 2.0 এর সঙ্গে লঞ্চ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে স‍্যামসাঙের এক্সিনস 9611 চিপসেটে রান করে।

ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy A51 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দিয়েছে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের। এক‌ইভাবে দ্বিতীয় সেন্সরটি এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের এবং এই সেন্সরটি ডেপ্থ সেন্সিঙের জন্য দেওয়া হয়েছে। তৃতীয় সেন্সরটি ম‍্যাক্রো মোড সাপোর্টেড 5 মেগাপিক্সেলের। এই সেন্সরটিও এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন। এই সেট‌আপের চতুর্থ সেন্সরটি এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য কোম্পানি তাদের Samsung Galaxy A51 এ 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করেছে।

Samsung Galaxy A51 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সিকিউরিটির জন্য এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে সঙ্গে ফেস আনলক ফিচার‌ও দেওয়া হয়েছে। এক‌ইভাবে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটি Prism Crush Black, Crush White এবং Crush Blue কালার ভেরিয়েন্টে সেল করা হয়।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here