Home খবর ভারতে লঞ্চ হবে Samsung Galaxy A56 এবং Galaxy A36 5G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

ভারতে লঞ্চ হবে Samsung Galaxy A56 এবং Galaxy A36 5G স্মার্টফোন, জেনে নিন বিস্তারিত

Samsung তাদের ফ্ল্যাগশিপ ‘Galaxy S25 সিরিজ লঞ্চ করেছে, আগামী 7 ফেব্রুয়ারি থেকে ভারতে এর সেল শুরু হবে। হাইএন্ড স্পেসিফিকেশন সহ গ্যালাক্সি এস25, এস25+ এবং এস25 আল্ট্রা ফোনের পর, এবার কোম্পানি তাদের মিড বাজেট রেঞ্জে স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। শীঘ্রই স্যামসাঙ তাদের Samsung Galaxy A56 এবং Galaxy A36 ফোনগুলি বাজারে পেশ করতে পারে। সম্প্রতি লিকের মাধ্যমে ফোনের লঞ্চ টাইমলাইন প্রকাশ্যে এসেছে।

কবে লঞ্চ হবে Samsung Galaxy A56 এবং Galaxy A36?

টিপস্টার অভিষেক যাদব এর মাধ্যমে স্যামসাঙের গ্যালাক্সি এ সিরিজের আপকামিং ফোনের তথ্য প্রকাশ্যে এসেছিল। 2025 সালের প্রথম কোয়ার্টার শেষ হওয়ার আগেই এই ফোনদুটি বাজারে পেশ করা হবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী মার্চ মাসে Samsung Galaxy A56 এবং Samsung Galaxy A36 ফোনগুলি লঞ্চ করা হবে। এই Samsung Galaxy A56 এবং Samsung Galaxy A36 ফোন দুটি গ্লোবাল বাজারে লঞ্চ করা হবে এবং ভারত সহ অন্যান্য বাজারে সেল করা হবে।

Samsung Galaxy A56 5G এর স্পেসিফিকেশন (লিক)

Samsung Galaxy A36 5G এর স্পেসিফিকেশন (লিক)

Samsung Galaxy A36 5G ফোনটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন 6 জেন 3 অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে। এই স্মার্টফোনটিতে লেটেস্ট অ্যান্ড্রয়েড 15 এবং ওয়ানইউআই 7 সহ পেশ করা হতে পারে।

ফটোগ্রাফির জন্য Galaxy A36 5G ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। লিক অনুযায়ী 50MP প্রাইমারি + 8MP সেকেন্ডারি + 5MP থার্ড লেন্স দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। সেলফির জন্য ফোনে 12MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হতে পারে।