Home খবর শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Samsung Galaxy A56 স্মার্টফোন, BIS এবং TENAA সাইটে হল স্পট

শীঘ্রই ভারতে লঞ্চ হতে পারে Samsung Galaxy A56 স্মার্টফোন, BIS এবং TENAA সাইটে হল স্পট

22 জানুয়ারি আপকামিং ফ্ল্যাগশিপ Samsung Galaxy S25 সিরিজ গ্লোবাল লঞ্চের পর, স্যামসাঙ তাদের মিড প্রিমিয়াম রেঞ্জে Samsung Galaxy A56 এবং Samsung Galaxy A36 ফোনদুটির লঞ্চ সম্পর্কে জানাতে পারে বলে আশা করা হচ্ছে। আপকামিং ফোনগুলি বছরের প্রথম কোয়ার্টারে লঞ্চ করা হতে পারে বলে শোনা যাচ্ছে। এবার ভারতের BIS এবং চীনের TENAA সার্টিফিকেশন সাইটে Samsung Galaxy A56 ফোনটি লিস্টেড হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সম্প্রতি লিস্টিং ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy A56 এর বিআইএস লিস্টিং

Samsung Galaxy A56 5G ফোনটি ‘SM-A566E/DS’ মডেল নাম্বার সহ ভারতের BIS সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। 2025 সালের 9 জানুয়ারি ডেটাবেসে দেখা গেছে। BIS লিস্টিঙের মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন বা অন্যান্য ফিচার ডিটেইলস জানা যায়নি, তবে শীঘ্রই ভারতে ফোনটি লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

Samsung Galaxy A56 এর TENAA সার্টিফিকেশন

Samsung Galaxy A56 এর স্পেসিফিকেশন

আগেও Samsung Galaxy A56 ফোনের স্পেসিফিকেশনের তথ্য প্রকাশ্যে এসেছিল। সম্প্রতি ফোনটি MIIT এবং 3C সার্টিফিকেশন সাইটে লিস্টেড হয়েছে। নিচে আপকামিং Samsung Galaxy A56 ফোনটি লিক স্পেসিফিকেশন ডিটেইলস আলোচনা করা হল।

Samsung Galaxy A56 5G ফোনের সম্ভাব্য দাম প্রকাশ্যে এসেছে। এই ফোনটি গ্লোবাল বাজারে £439 (অর্থাৎ প্রায় 47,200 টাকা) দামে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। এই দাম আগের মডেলের মতো রাখা হবে। ভারতে Galaxy A55 ফোনটি 39,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। তাই আপকামিং ফোনের দাম একই রকম রাখা হবে বলে আশা করা হচ্ছে। মার্চ মাসে ভারতীয় বাজারে Samsung Galaxy A56 ফোনটি অফিসিয়ালি লঞ্চ করা হতে পারে।