গত মাসে Samsung ভারতে তাদের দুটি প্রিমিয়াম স্মার্টফোন Samsung Galaxy A57 5G এবং Samsung Galaxy A37 5G লঞ্চ করেছিল। আজ অর্থাৎ 10 এপ্রিল থেকে এই দুটি ফোনের সেল শুরু হচ্ছে। যারা এই নতুন স্যামসাং স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য কোম্পানির পক্ষ থেকে সুন্দর ডিসকাউন্ট, নো কস্ট ইএমআই এবং আপগ্রেড বোনাস দেওয়া হচ্ছে। Samsung Galaxy A57 5G এবং Galaxy A37 5G ফোনের দাম ও অফার সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Samsung Galaxy A37 5G ফোনটির 8GB RAM + 128GB Storage সহ বেস ভেরিয়েন্ট 41,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। এই ফোনটির 8GB+256GB মডেলের দাম রাখা হয়েছে 47,999 টাকা এবং 12GB RAM + 256GB Storage সহ টপ মডেল 52,999 টাকা দামে পেশ করা হয়েছে।
একইভাবে ভারতের বাজারে কোম্পানির Samsung Galaxy A57 5G ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8GB RAM + 256GB Storage দেওয়া হয়েছে এবং এই মডেলের দাম রাখা হয়েছে 56,999 টাকা। 12GB RAM + 256GB Storage সহ ফোনটির টপ মডেল 62,499 টাকা দামে পেশ করা হয়েছে।
কোম্পানির পক্ষ থেকে এই দুটি ফোনে 3,000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। ফোনদুটি কেনার সময় Axis, ICICI, HDFC এবং SBI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করা হলে এই ছাড় পাওয়া যাবে। এছাড়া UPI পেমেন্টের ক্ষেত্রেও 3,000 টাকা ডিসকাউন্ট উপভোগ করা যাবে।
Samsung Galaxy A57 5G এবং Galaxy A37 5G ফোনগুলি কেনার সময় কোনো পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করা হলে 5,000 টাকা আপগ্রেড বোনাস পাওয়া যাবে। ইউজাররা জিরো ডাউন পেমেন্ট এবং জিরো ইন্টারেস্টেও Galaxy A57 এবং Galaxy A37 ফোনদুটি কিনতে পারবেন। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি অনলাইন শপিং সাইট এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে এই ফোনদুটি সেল করা হবে।
Samsung Galaxy A37 5G ফোনে Exynos 1480 প্রসেসর দেওয়া হয়েছে এবং Galaxy A57 5G ফোনটিতে Exynos 1680 প্রসেসর যোগ করা হয়েছে। এই দুটি ফোনই Android 16 বেস্ড One UI 8.5 অপারেটিং সিস্টেমে কাজ করে। কোম্পানির পক্ষ থেকে উভয় স্মার্টফোনে 6 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট দেওয়া হবে।
Samsung Galaxy A37 এবং A57 ফোনে 1080 x 2340 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে রয়েছে। Super AMOLED+ প্যানেল দিয়ে তৈরি এই ফ্ল্যাট স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সহ Vision Booster সাপোর্ট করে। এই দুটি ফোনেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে। Galaxy A37 ফোনটি Awesome Lavender, Charcoal ও Graygreen কালার অপশনে পেশ করা হয়েছে এবং Galaxy A57 ফোনটি Awesome Navy, Icyblue এবং Lilac কালার ভেরিয়েন্টে সেল করা হবে।
ফটোগ্রাফির জন্য Galaxy A37 ফোনটির ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে 50MP প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5MP ম্যাক্রো লেন্স রয়েছে। অপরদিকে Galaxy A57 ফোনটিযে 8 মেগাপিক্সেলের বদলে 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। এছাড়াও সেলফি ও ভিডিও কলের জন্য উভয় স্মার্টফোনে 12MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
Samsung Galaxy A57 এবং Galaxy A37 5G ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 5000mAh ব্যাটারি রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W Super Fast Charging 2.0 টেকনোলজি রয়েছে। জল ও ধূলো থেকে সুরক্ষার জন্য দুটি ফোনেই IP68 রেটিং দেওয়া হয়েছে। এছাড়াও উভয় স্মার্টফোনে Circle to Search, Gemini ও Bixby সহ বিভিন্ন AI Editing ফিচার যোগ করা হয়েছে।











