রিটেইল ওয়েবসাইটে লিস্টেড হল Samsung Galaxy A57 স্মার্টফোন, লঞ্চের আগেই প্রকাশ্যে এল ডিজাইন এবং ফিচার

খুব তাড়াতাড়ি Samsung তাদের Galaxy A-সিরিজের নতুন Samsung Galaxy A57 স্মার্টফোনটি লঞ্চ করতে পারে। আগেই এই ফোনের সম্পর্কিত বিভিন্ন লিক প্রকাশ্যে এসেছিল। এবার লঞ্চের আগেই ইউরোপের একটি রিটেইলার ওয়েবসাইটে ফোনটি দেখা গেছে। এই লিস্টিঙের মাধ্যমে ফোনের ডিজাইন এবং সম্ভাব্য ফিচার সম্পর্কে জানা গেছে। নিচে এই ফোনের লিস্টিং ডিটেইলস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।

রিটেইলার লিস্টিঙের মাধ্যমে আপকামিং Samsung Galaxy A57 ফোনটির অফিসিয়াল রেন্ডার প্রকাশ্যে এসেছে। লিক হওয়া ছবি অনুযায়ী ফোনটিতে ফ্ল্যাট ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনের ব্যাক প্যানেলে ভার্টিক্যাল ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা গেছে, এটি পিল-শেপ মডিউলের ভিতরে রাখা হয়েছে। এছাড়া ফোনটিতে Samsung এর “Key Island” বাটন লেআউট দেখতে পাওয়া গেছে। তবে ব্যাক প্যানেলের ডিজাইন অনেকটাই ক্লিন রাখা হয়েছে। লিক রেন্ডারে ফোনটিতে আগের তুলনায় অত্যন্ত পাতলা বেজল রয়েছে।

রিপোর্ট অনুযায়ী আগামী সপ্তাহের মধ্যে Samsung Galaxy A57 ফোনটি লঞ্চ করা হতে পারে। জানিয়ে রাখি সাধারণত Samsung মার্চ মাসের দিকে তাদের Galaxy A-সিরিজের নতুন মডেল লঞ্চ করে। তাই এই সময়ের মধ্যেই পেশ করা হবে বলে মনে করা হচ্ছে।

Samsung Galaxy A57 ফোনটিতে 120Hz রিফ্রেশ রেট সাপোর্টেড 6.7-ইঞ্চির ফুল HD+ Super AMOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। প্রসেসিঙের জন্য ফোনটিতে Samsung Exynos 1680 প্রসেসর থাকবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটিতে 6GB, 8GB এবং 12GB RAM সহ 128GB ও 256GB স্টোরেজ অপশন থাকতে পারে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A57 ফোনটিতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এই সেটআপে 50MP প্রাইমারি ক্যামেরা, 12MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5MP ম্যাক্রো সেন্সর থাকতে পারে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 12MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy A57 ফোনটিতে 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে এবং চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করতে পারে। জল ও ধুলো থেকে সুরক্ষিত রাখার জন্য ফোনটিতে IP68 রেটিং থাকতে পারে।

রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy A57 ফোনটির 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম প্রায় 539 ইউরো অর্থাৎ প্রায় 57,900 টাকা এবং 8GB RAM + 256GB স্টোরেজ অপশনের দাম প্রায় 609 ইউরো অর্থাৎ প্রায় 65,400 টাকা রাখা হতে পারে। এই স্মার্টফোনটি Charcoal, Navy, Grey, Lilac এবং Icy Blue কালার অপশনে লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি ফোনের দাম ও ফিচার সম্পর্কে জানানো হয়নি।

ভবিষ্যতে যারা মিড বাজেট রেঞ্জের স্যামসাঙের নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাঁরা আপকামিং ফোনটির জন্য অপেক্ষা করতে পারেন।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here