Home খবর শাওমির ম‍্যানুফ‍্যাকচার বানালো স‍্যামসাঙের জন্য ফোন, 6 জিবি র‍্যামসহ স‍্যামসাং গ‍্যালাক্সি এ6এস লঞ্চ

শাওমির ম‍্যানুফ‍্যাকচার বানালো স‍্যামসাঙের জন্য ফোন, 6 জিবি র‍্যামসহ স‍্যামসাং গ‍্যালাক্সি এ6এস লঞ্চ

স‍্যামসাঙের জন্য শাওমি ভারতে কড়া প্রতিদ্বন্দ্বীরূপে উঠে দাড়িয়েছে। শাওমিকে তাদের নিজস্ব দেশে পিছিয়ে স‍্যামসাং চীনে দুটি নতুন ফোন গ‍্যালাক্সি এ6এস ও গ‍্যালাক্সি এ9এস লঞ্চ করে দিয়েছে। স‍্যামসাং গ‍্যালাক্সি এ9এস কোম্পানির আন্তর্জাতিক স্তরে লঞ্চ করা গ‍্যালাক্সি এ9 এরই অন‍্য একটি নামে লঞ্চ করা হয়েছে। তবে কোম্পানি গ‍্যালাক্সি এ6এস ফোনটি কোম্পানি একদম নতুন একটি ডিভাইস স‍্যামসাং গ‍্যালাক্সি এ9এস স‍্যামসাঙের একটি অন‍্যতম বিশেষ ডিভাইস কারণ এই স্মার্টফোনটি স্যামসাং বানায়নি বরং সেই কোম্পানি বানিয়েছে যে কোম্পানি শাওমির ফোন ম‍্যানুফ‍্যাকচার করে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ6এসের ফিচার সম্পর্কে বলতে গেলে বলতে হয় ফোনটি 18.5:9 আসপেক্ট রেশিওযুক্ত 6 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ইনফিনিটি ডিসপ্লের সঙ্গে পেশ করা হয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে পেশ করা হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটে রান করে। উন্নত অনুভবের জন্য এতে এক্সপেরিয়েন্স ইউআই দেওয়া হয়েছে।

গ‍্যালাক্সি এ6এস ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে পেশ করা হয়েছে। চীনে ফোনটির দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে যা 64 জিবি ও 128 জিবি ইন্টারনাল মেমরি সাপোর্ট করে। ফোটোগ্ৰাফির জন্য স‍্যামসাং গ‍্যালাক্সি এ6এসের ব‍্যাক প‍্যানেলে ডুয়েল এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের দুটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া আছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ6এস ডুয়েল সিম ফোন যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। ফোনে বেসিক কানেক্টিভিটি ফিচারের সঙ্গে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,300 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। গ‍্যালাক্সি এ6এস ফোনটি ব্ল‍্যাক, ব্লু ও পার্পল কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ6এস ফোনটির 64 জিবি মেমরি ভেরিয়েন্ট 1,799 ইউয়ান দামে লঞ্চ করা হয়েছে এবং 128 জিবি ভেরিয়েন্টটির দাম 2,199 ইউয়ান রাখা হয়েছে। ভারতীয় দাম অনুযায়ী এই প্রায় 18,990 টাকা এবং 23,200 টাকা। এবং স‍্যামসাং গ‍্যালাক্সি এ9এস চীনে 3,499 ইউয়ান অর্থাৎ প্রায় 37,000 টাকা দামে লঞ্চ করা হয়েছে। স‍্যামসাং গ‍্যালাক্সি এ9এসের স্পেসিফিকেশন জানতে এখানে ক্লিক করুন।