Samsung Galaxy A82 5G স্মার্টফোনকে কোম্পানি ভুল করে আপডেট ট্র্যাকিং পেজে লিস্ট করে দিয়েছে। এই লিস্টিং থেকে বোঝা যাচ্ছে যে স্যামসাং এর এই স্মার্টফোন জলদিই গ্লোবাল মার্কেটে পেশ করা হতে পারে। এই পেজে স্যামসাং এর সেইসব স্মার্টফোনকে লিস্ট করা হয়, যা আপডেট পাবে। স্যামসাং এই লিস্টে সেইসব ডিভাইসকে যুক্ত করে যার জন্য কোয়ালিটি আপডেট শিডিউল করা হয়। এটি আশ্চর্যজনক যে স্যামসাং এই লিস্টে Galaxy A82 5G কে যোগ করেছে যাকে কোম্পানি এখনো গ্লোবাল মার্কেটে লঞ্চ করেনি। অথচ স্যামসাং এই স্মার্টফোন দক্ষিণ কোরিয়াতে Galaxy Quantum 2 এর নামে পেশ করেছে। যদি স্যামসাং এই স্মার্টফোনকে গ্লোবাল মার্কেটে Samsung Galaxy A82 এর নামে পেশ করলে তাহলে তাতে 6.7 ইঞ্চির OLED ডিসপ্লে, Snapdragon 855+ চিপসেট আর 64MP এর প্রাইমারি ক্যামেরা দেওয়া যেতে পারে।
আরও পড়ুন: WhatsApp গ্ৰুপে শেয়ার করা আপত্তিকর পোস্টের জন্য জন্য দায়ী নয় অ্যাডমিন – হাইকোর্ট
Samsung Galaxy A82 5G জলদি হতে পারে লঞ্চ
Samsung Galaxy A82 5G স্মার্টফোনকে কোম্পানি কোয়ালিটি আপডেট শিডিউল এ লিস্ট করেছে। এর আগে স্যামসাং Galaxy A52 5G স্মার্টফোন এর জন্য তিন বছর পর্যন্ত মান্থলি আপডেট জারি করার ঘোষণা করেছিল। এটি অবাক করতে পারে যে স্যামসাং Galaxy A সিরিজ এর দামি স্মার্টফোন Galaxy A82 5G কে কোয়ালিটি আপডেট দিচ্ছ। আবার Galaxy A52 5G স্মার্টফোনকে মান্থলি আপডেট দেওয়ার ঘোষণা করেছে। আপডেট পেজে লিস্টিং এরপরে মনে করা হচ্ছে যে Samsung Galaxy A82 5G স্মার্টফোনকে কোম্পানি কিছু দিনে পেশ করতে পারে।
Samsung Galaxy Quantum 2 স্পেসিফিকেশন্স
Samsung Galaxy Quantum 2 স্মার্টফোনে 6.7 ইঞ্চির Super AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে যার রিফ্রেশ রেট 120Hz। স্যামসাং এর এই স্মার্টফোন Qualcomm Snapdragon 855+ চিপসেটের সাথে 6GB RAM আর 128GB স্টোরেজ এর সাথৈ পেশ করা হয়েছে। আপাতত এই ফোনের ব্যাটারী ক্যাপাসিটি এর সম্পর্কে তথ্য জানা যায়নি, কিন্তু স্যামসাং এর এই ফোনে 15W ফাস্ট চার্জ সাপোর্ট দেওয়া হয়েছে।
আরও পড়ুন: 4GB RAM আর 5,000mAh ব্যাটারী এর সাথে লঞ্চ হলো কম দামের সস্তা OPPO A54 5G ফোন
স্যামসাং এর এই স্মার্টফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ দেওয়া হয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা 64MP এর, যার সাথে 12MP এর আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর 5MP এর ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। কানেক্টিভিটি এর কথা বলা হলে স্যামসাং এই ফোনে 5G, Wi-Fi 6, Bluetooth 5.0, আর NFC এর সাপোর্ট দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে যে Samsung Galaxy A82 5G স্মার্টফোন Galaxy Quantum 2 এর রিব্র্যান্ড ভার্সন।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
