Home খবর Realme এবং Redmi-কে টক্কর দিতে বাজারে এসে গেছে Samsung Galaxy F04 স্মার্টফোন, জেনে নিন এই লো বাজেট ফোনের স্পেসিফিকেশন এবং দাম

Realme এবং Redmi-কে টক্কর দিতে বাজারে এসে গেছে Samsung Galaxy F04 স্মার্টফোন, জেনে নিন এই লো বাজেট ফোনের স্পেসিফিকেশন এবং দাম

গতকাল ভারতে নতুন Samsung Galaxy F04 ফোনটি পেশ করা হয়েছে। গত সপ্তাহে আমরা আমাদের এক্সক্লুসিভ রিপোর্টে জানিয়েছিলাম এই ফোনটি 7,499 টাকা দামে লঞ্চ হবে এবং ফোনটি সত্যিই এই দামেই বাজারে পেশ করা হয়েছে। দেশের লো বাজেট সেগমেন্টে এই ফোনটি বিভিন্ন চাইনিজ কোম্পানির ফোনগুলিকে কড়া প্রতিযোগিতার মধ্যে ফেলবে বলে মনে করা হচ্ছে। জানিয়ে রাখি এই প্রাইস সেগমেন্টে Realme, Redmi থেকে শুরু করে Infinix ও Tecno এর মতো ব্র্যান্ডগুলি আগে থেকে আধিপত্য বিস্তার করে রয়েছে। আরও পড়ুন: লঞ্চ হল OnePlus 11 স্মার্টফোন, 16GB RAM এবং Snapdragon 8 Gen 2 চিপসেট সহ বাজারে হাজির নতুন ফ্ল্যাগশিপ কিলার

Samsung Galaxy F04 এর স্পেসিফিকেশন

নতুন Samsung Galaxy F04 ফোনটিতে 1560 × 720 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ডিসপ্লের নাম রাখা হয়েছে ‘ইনফিনিটি ভি’ ডিসপ্লে। জানিয়ে রাখি এই স্ক্রিনটি LCD প্যানেল দিয়ে তৈরি। এই ফোনটি 2.3 গিগাহার্টস ক্লক স্পীড যুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে MediaTek Helio P35 চিপসেটে রান করে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে PowerVR GE8320 GPU দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy F04 ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে f/2.2 অ্যাপারচার যুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং f/2.4 অ্যাপারচারের ক্ষমতা সম্পন্ন 2 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে ফোনটির ফ্রন্ট প্যানেলে f/2.2 অ্যাপারচার যুক্ত 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে। আরও পড়ুন: BGMI Unban Date 2023 : 15 জানুয়ারি কি সত্যি ভারতে ফিরছে BGMI? জেনে নিন ডিটেইলস 

Samsung Galaxy F04 ফোনটি Android 12 অপারেটিং সিস্টেম এবং OneUI এর লেয়ারিঙের সঙ্গে পেশ করা হয়েছে। এটি একটি 4G LTE সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। এই ফোনে বিভিন্ন বেসিক কানেক্টিভিটি ফিচারের পাশাপাশি 3.5 এমএম জ্যাক রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

Samsung Galaxy F04 এর দাম

ভারতের মার্কেটে Samsung Galaxy F04 ফোনটি 7,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে অফিসিয়ালি এই ফোনটি পেশ করা হয়েছে এবং আগামী 12 জানুয়ারি থেকে ফোনটির সেল শুরু হবে। 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। বাজারে ফোনটি Jade Purple এবং Opal Green কালারে পেশ করা হয়েছে। জানিয়ে প্রাথমিক অফার শেষ হয়ে গেলে ফোনটির দাম 9,499 টাকা হয়ে যাবে। আরও পড়ুন: Realme-কে টক্কর দেওয়ার জন্য বাজারে এল লো বাজেট Poco C50 স্মার্টফোন, দাম 7 হাজারের কম! 

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন