Home খবর প্রকাশ্যে এল Samsung Galaxy F05 স্মার্টফোনের ডিজাইন, জেনে নিন বিস্তারিত

প্রকাশ্যে এল Samsung Galaxy F05 স্মার্টফোনের ডিজাইন, জেনে নিন বিস্তারিত

স্যামসাঙ ভারতীয় বাজারে তাদের দুটি সস্তা স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এই ফোনদুটি Samsung Galaxy F05 এবং M05 নামে লঞ্চ করা হতে পারে। প্রথমে এই ফোনগুলি ব্যুরো অফ ইন্ডিয়া স্ট্যান্ডার্ড ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ্যে এসেছিল। আমরা ইন্ডাস্ট্রির সোর্সের মাধ্যমে আপকামিং Galaxy F05 ফোনটির ছবি পেয়েছি। কোম্পানির কম দামে আগের থেকে অন্য রকম লুকে আপকামিং ফোনটি পেশ করতে পারে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক ফোনটির ডিজাইন ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy F05 এর ডিজাইন (লিক)

Samsung Galaxy F05 এবং Galaxy M05 এর সম্ভাব্য দাম

আপকামিং Samsung Galaxy F05 এবং Galaxy M05 ফোনটি আগের মডেল F04 এবং M04 ফোনটির আপগ্রেড ভার্সন হিসেবে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। আগের মডেল 7,499 টাকা এবং 8,499 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই আপকামিং ফোনটি আলাদা ডিজাইন এবং আপগ্রেড ফিচার সহ প্রায় 9 বা 10 হাজার টাকা দামে লঞ্চ করা হতে পারে।

Samsung Galaxy F04 এর স্পেসিফিকেশন

কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত Samsung Galaxy F05 ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হয়নি। নীচে আগের Samsung Galaxy F04 মডেলটির স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।