Home খবর ভারতে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy F06 5G স্মার্টফোন! ফ্লিপকার্টে দেখা গেল ডিজাইন

ভারতে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy F06 5G স্মার্টফোন! ফ্লিপকার্টে দেখা গেল ডিজাইন

কোরিয়ান মোবাইল কোম্পানি ভারতে তাদের ‘এফ’ সিরিজের সংখ্যা বাড়াতে চলেছে। শীঘ্রই তাদের Samsung Galaxy F06 5G স্মার্টফোনটি লঞ্চ করতে পারে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কিন্তু শপিং সাইট ফ্লিপকার্টে কোম্পানির আপকামিং Galaxy F series smartphone এর টিজ করা হচ্ছে।

Samsung Galaxy F06 5G এর ভারতীয় লঞ্চ টিজ

শপিং সাইট Flipkart এর মাধ্যমে একটি টিজার ইমেজ শেয়ার করা হয়েছে। এর মাধ্যমে Samsung ফোনটি দেখানো হয়েছে। এই টিজার ইমেজে ‘স্যামসাঙ গট সামথিং ফ্রেশ অন দ্যা ওয়ে’ লেখা রয়েছে, অর্থাৎ স্যামসাঙ নতুন কিছু নিয়ে আসতে চলেছে। এই ইমেজের মাধ্যমে ‘F’ অক্ষরটি হাইলাইট করা হয়েছে, এর মাধ্যমে আপকামিং নতুন ফোনটি গ্যালাক্সি এফ সিরিজের হবে বলে আভাস পাওয়া যাচ্ছে।

সম্প্রতি বিআইএস ইন্ডিয়ান সার্টিফিকেশন সাইটে Samsung Galaxy F06 5G স্মার্টফোনটি লিস্টেড হয়েছিল। তাই যে ফোনটি ফ্লিপকার্টে দেখানো হয়েছে, এটি সেই গ্যালাক্সি এফ06 ফোন বলে মনে করা হচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যেই কোম্পানির পক্ষ থেকে আপকামিং Galaxy F06 ফোনের অফিসিয়াল লঞ্চ ডেট সম্পর্কে জানানো হবে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy F06 5G এর স্পেসিফিকেশন (লিক)

Samsung Galaxy F06 5G ফোনটি MediaTek Dimensity 6300 প্রসেসর সহ লঞ্চ করা হতে পারে বলে জানা গেছে। অন্যদিকে এই ফোনটিতে 8GB RAM দেওয়া হবে। লিক অনুযায়ী নতুন Galaxy F06 5G ফোনটি অ্যান্ড্রয়েড 14 ওএস এবং One UI 6 সহ বাজারে পেশ করা হবে। গ্যালাক্সি ফোনটিতে 6.7 ইঞ্চির FHD+ sAMOLED স্ক্রিন থাকবে।

লিক অনুযায়ী গ্যালাক্সি এফ06 5জি ফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 25W ফাস্ট চার্জিং সাপোর্টেড শক্তিশালী 6,000mAh ব্যাটারি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে ফটোগ্রাফির জন্য ফোনে 50 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা এবং 13 মেগাপিক্সেল সেলফি সেন্সর থাকবে। এই স্যামসাঙ ফোনে IP64 রেটিং এবং বেসিক কানেক্টিভিটির ফিচার সহ NFC সাপোর্ট করবে।

Samsung Galaxy F05 এর দাম ও স্পেসিফিকেশন