Home খবর ক্রমাগত দাম বাড়িয়ে চলা শাওমি ও রিয়েলমিকে বুড়ো আঙুল দেখিয়ে 4000 টাকা দাম কমানো হল Samsung Galaxy F62 এর

ক্রমাগত দাম বাড়িয়ে চলা শাওমি ও রিয়েলমিকে বুড়ো আঙুল দেখিয়ে 4000 টাকা দাম কমানো হল Samsung Galaxy F62 এর

স‍্যামসাং গত ফেব্রুয়ারি মাসে ভারতের মার্কেটে 7,000 এম‌এএইচের ব‍্যাটারিযুক্ত Samsung Galaxy F62 স্মার্টফোন লঞ্চ করেছিল। এই ফোনটি 23,999 টাকা দামে মার্কেটে পেশ করা হয়েছিল যা ভারতীয় ইউজারদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করে। বর্তমান পরিস্থিতিতে শাওমি ও রিয়েলমির মতো চাইনিজ কোম্পানিগুলি ক্রমাগত তাদের বিভিন্ন জনপ্রিয় স্মার্টফোনের দাম বাড়িয়ে চলেছে। সেখানে দাঁড়িয়ে স‍্যামসাং স্মার্টফোন প্রেমীদের কাছে দেবদূতের মতো এসে তাদের হিট স্মার্টফোন Samsung Galaxy F62 এর দাম সরাসরি 4,000 টাকা কমিয়ে দিয়েছে। এখন থেকে এই ফোনটি কোনো ডিসকাউন্ট বা অফার ছাড়াই মাত্র 19,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

স‍্যামসাং তাদের জনপ্রিয় স্মার্টফোন Samsung Galaxy F62 এর দাম এক ধাক্কায় 4,000 টাকা কমিয়ে দিয়েছে। 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজসহ এই ফোনটির লঞ্চের সময় ফোনটির দাম ছিল 23,999 টাকা। কিন্তু এখন 4,000 টাকা দাম কমিয়ে দেওয়ায় ফোনটির বর্তমান দাম হয়ে দাঁড়িয়েছে 19,999 টাকা। সবচেয়ে বড় কথা এটি কোনো লিমিটেড টাইম অফার নয়, বরং পাকাপাকি প্রাইস কাট। জানিয়ে রাখি বর্তমানে ফ্লিপকার্টের সেলে Samsung Galaxy F62 ফোনটি অতিরিক্ত 2,000 ডিসকাউন্ট দিয়ে মাত্র 17,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

Samsung Galaxy F62 এর স্পেসিফিকেশন

Design: স‍্যামসাং গ‍্যালাক্সি এফ 62 কে কোম্পানি গ্লাস্টিক ডিজাইনে পেশ করেছে আর ব‍্যাক প‍্যানেলে টেক্সচার্ড আছে। আবার ফ্রন্টে পাঞ্চ হোল সহ ডিসপ্লে দেখতে পাবেন। ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার সাইড প‍্যানেলে থাকবে। এই ফোনটি 6.7 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লের সাথে আসে আর এতে কোম্পানি Super AMOLED প‍্যানেলের ব‍্যবহার করেছে। এর আস্পেক্ট রেশিও 20:9 আর পিক ব্রাইটনেস 1000000:1 সাপোর্ট করে।

Processor: Samsung Galaxy F62 কে কোম্পানি Exynos 9825 চিপসেটে পেশ করেছে। ফোনে আপনি 2.72Ghz এর প্রসেসর পাবেন। এর সাথে কোম্পানি এটিকে 6GB আর 8GB RAM মেমরিতে পেশ করেছে। দুটি স্টোরেজের সাথে আপনি 128 GB এর ইন্টারনাল স্টোরেজ পাবেন। ফোনের ইন্টারনাল মেমরি এক্সপেন্ডেবল আর আপনি 512 জিবি পর্যন্ত এটি বাড়াতে পারবেন।

Camera: এই ফোনটি কোয়াড ক‍্যামেরা সেটাপের সাথে আসে আর ফোনে আপনি 64 MP এর প্রধান ক‍্যামেরা পেয়ে যাবেন। এর সাথে 12 MP এর আল্ট্রাওয়াইড সেন্সর আর 5MP এর ম‍্যাক্রো লেন্স দেওয়া আছে। ফোনের চতুর্থ সেন্সর ও 5 MP এর যা পোট্রেট লেন্স‌ হিসেবে কাজ করে। ফ্রন্টে 32 মেগাপিক্সেলের সেল্ফি ক‍্যামেরা থাকছে। ফ্রন্ট আর ব‍্যাক দুটি ক‍্যামেরা তেই আপনি সিঙ্গেল টেক ,স্লো মোশন আর 4K রেকর্ডিং পেয়ে যাবেন।

Battery: পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে আপনি 7,000 mah এর বড়ো ব‍্যাটারি পাবেন আর কোম্পানি এটিকে 25 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাথে পেশ করেছে।

Connectivity: ডুয়াল সিম আধারিত এই ফোনে আপনি দুটি 4G সিম স্লট পাবেন। এর সাথে Bluetooth, Wi-Fi, ওয়াইফাই হট স্পট আর NFC এর মতো অপশন‌ও পাবেন।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন