ভারতে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy F70 Pro 5G, ফ্লিপকার্টে লাইভ হল এই স্মার্টফোন

গত ফেব্রুয়ারি মাসে ভারতে মাত্র 12,999 টাকা প্রাথমিক দামে তাদের সস্তা 5G স্মার্টফোন Galaxy F70e লঞ্চ করেছিল। এবার কোম্পানি এই ফোনটির ‘প্রো’ মডেল পেশ করতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে ভারতে Samsung Galaxy F70 Pro 5G ফোনের লঞ্চ সম্পর্কে জানানো হয়েছে। আগামী কিছু দিনের মধ্যে এই ফোনটি ভারতের বাজারে পেশ করা হবে এবং এই ফোনে কম দামে স্টাইলিশ লুক ও সুন্দর স্পেসিফিকেশন পাওয়া যাবে।

Samsung Galaxy F70 Pro 5G ফোনের ভারতীয় লঞ্চ

ভারতে খুব তাড়াতাড়ি Samsung Galaxy F70 Pro 5G ফোনটি লঞ্চ করা হবে। শপিং সাইট ফ্লিপকার্টে এই আপকামিং 5G ফোনের মাইক্রোসাইট লাইভ করে দেওয়া হয়েছে। এই সাইটে Galaxy F70 Pro 5G ফোনের অফিসিয়াল তথ্য জানিয়ে দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে আপাতত এই ফোনের লঞ্চ ডেট সম্পর্কে কিছু জানানো হয়নি, তবে আগস্ট মাসের প্রথম সপ্তাহে এই ফোনটি পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। Galaxy F70 Pro 5G ফোনটি Green কালার শেডে দেখা গেছে এবং এতে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হবে।

Samsung Galaxy F70 Pro 5G ফোনের দাম

কিছু দিন আগেই লিকের মাধ্যমে Samsung Galaxy F70 Pro 5G ফোনটির দাম প্রকাশ্যে এসেছে। টিপস্টার অভিষেক যাদব পোস্ট করে জানিয়েছিলেন এই ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এই ফোনটির বেস মডেলে 6GB RAM + 128GB Storage দেওয়া হতে পারে এবং এই মডেলের দাম 32,999 টাকা রাখা হতে পারে। এক‌ইভাবে 8GB RAM সহ এই 5G ফোনের 128GB মেমরি ভেরিয়েন্ট 36,999 টাকা এবং 256GB স্টোরেজ মডেল 41,999 টাকা দামে লঞ্চ করা হবে বলে জানা গেছে।
Samsung Galaxy F70 Pro 5G ফোনের স্পেসিফিকেশন

Samsung Galaxy F70 Pro 5G ফোনের স্পেসিফিকেশন 

এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা লিক অনুযায়ী Samsung Galaxy F70 Pro 5G ফোনে Qualcomm Snapdragon 6 Gen 3 চিপসেট যোগ করা হতে পারে। 4nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 1.8GHz থেকে 2.4GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। ফাস্ট ও স্মুথ মাল্টি টাস্কিঙের জন্য এই আপকামিং ফোনে LPDDR5X RAM টেকনোলজি দেওয়া হবে।

Samsung Galaxy F70 Pro 5G ফোনটি Android 16 অপারেটিং সিস্টেম সহ পেশ করা হতে পারে। এই ফোনে 6 জেনারেশন ওএস আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এই ফোনে 6.7-ইঞ্চির FHD+ ডিসপ্লে থাকতে পারে। লিক থেকে জানা গেছে sAMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy F70 Pro 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেট‌আপ দেওয়া হতে পারে। লিক অনুযায়ী এই সেট‌আপে LED ফ্ল্যাশের সঙ্গে 50MP প্রাইমারি সেন্সর, 8MP আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হবে বলে শোনা যাচ্ছে। এক‌ইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এতে 12MP ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।

Samsung Galaxy F70 Pro 5G ফোনে পাওয়ার ব্যাক‌আপের জন্য 6000mAh ব্যাটারি দেওয়া হবে বলে লিকে উল্লেখ করা হয়েছে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 45W ফাস্ট চার্জিং ফিচার যোগ করা হতে পারে। শীঘ্রই এই আপকামিং Samsung ফোনটি সম্পর্কে অফিসিয়াল তথ্য প্রকাশ্যে আসবে বলে জানা যাচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here