প্রতিদিন মূল্য বৃদ্ধির মাঝে Samsung ও দিলো ঝাটকা, বাড়িয়ে দিল সস্তা স্মার্টফোনের দাম

Samsung মার্চ মাসে ভারতীয় বাজারে লো বাজেট সেগ্মেন্টে নিজের সস্তা স্মার্টফোন Samsung Galaxy M02 লঞ্চ করেছিল। এই মোবাইল ফোনটিকে কোম্পানির পক্ষ থেকে শুধুমাত্র 6,999 টাকা দামে শুরুতে পেশ করা হয়েছিল যা 5,000mAh Battery, Dual Camera আর 3GB RAM এর মতো স্পেসিফিকেশন্সের সাথে এসেছিল। আবার আজকে স‍্যামসাং এই ফোনটির দাম বাড়িয়ে নিজের ফ‍্যানদের বড়ো ঝাটকা দিল। প্রতিদিন মূল্য বৃদ্ধির মাঝে স‍্যামসাং গ‍্যালাক্সি এম02 স্মার্টফোনের দাম‌ও বাড়িয়ে দেওয়া হয়েছে।

Samsung Galaxy M02 ইন্ডিয়া প্রাইস

স‍্যামসাং গ‍্যালাক্সি এম02 এর দামে কোম্পানি 500 টাকা বাড়িয়েছে। এই স্মার্টফোনটি বাজারে দুটি ভেরিয়েন্টে সেলের জন্য উপলব্ধ আর আজকে থেকে দুটি ভেরিয়েন্টের দাম বাড়ানো হয়েছে। Samsung Galaxy M02 এর 2GB RAM + 32GB storage এখনো 7,499 টাকায় বিক্রি হচ্ছিল কিন্তু আজকে থেকে এর দাম 7,999 টাকা হয়ে গেছে। শোনা যাচ্ছে যে মার্চ মাসেও এই ভেরিয়েন্টে‌র দাম 500 টাকা বাড়িয়ে 6,999 টাকা 7,499 টাকা করা হয়েছিল। এইভাবেই Galaxy M02 এর 3GB RAM + 32GB Storage ভেরিয়েন্টে‌র দাম 7,999 টাকা ছিল যা এখন 8,499 টাকা হয়ে গেছে।

Samsung Galaxy M02 এর স্পেসিফিকেশন্স

স‍্যামসাং গ‍্যালাক্সি এম02 কে 6.5 ইঞ্চির এইচডি+ ওয়াটারড্রপ নচ স্ক্রিনে লঞ্চ করা হয়েছে যাকে কোম্পানি ইন্ফিনিটি ‘ভি’ ডিসপ্লের নাম দিয়েছে। স‍্যামসাং এর এই নতুন ফোনটি অ্যান্ড্রয়েড 10 ওএস এ লঞ্চ হয়েছে যা অক্টাকোর প্রসেসরের সাথে MediaTek MT6739W চিপসেটে রান করে। ইন্ডিয়ান মার্কেটে গ‍্যালাক্সি এম02 দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, যার মধ্যে 2 জিবি র‍্যাম আর 3 জিবি র‍্যাম আছে। এই দুটি ভেরিয়েন্ট 32 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 1 টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

ফোটোগ্রাফির জন্য স‍্যামসাং গ‍্যালাক্সি এম02 ডুয়াল রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে যার মধ্যে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে। এছাড়া এই স্মার্টফোনটি 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স সাপোর্ট করে। আবার সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য Samsung Galaxy M02 স্মার্টফোন 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

Samsung Galaxy M02 একটি ডুয়াল সিম ফোন যা 4জি ভোএলটি‌ই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সাথেই সিকিউরিটির জন্য যেখানে এই ফোনে ফেস আনরক ফিচার দেওয়া আছে আবার পাওয়ার ব‍্যাক‌আপের জন্য গ‍্যালাক্সি এম02 স্মার্টফোন 5,000এম‌এএইচ এর বড়ো ব‍্যাটারী সাপোর্ট করে। স‍্যামসাং গ‍্যালাক্সি এম02 কে Black, Grey, Blue আর Red কালারে কেনা যাবে। এই ফোনটি 9.1 মিমি মোটা আর ওজন 206 গ্রাম।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here