5,000mAh ব্যাটারি সহ শীঘ্রই লঞ্চ হবে লো বাজেট Samsung Galaxy M04 স্মার্টফোন, সামনে এল লঞ্চ ডেট 

Samsung শীঘ্রই ভারতীয় টেক মার্কেটে তাদের নতুন এন্ট্রি-লেভেল Galaxy M-সিরিজ ডিভাইস চালু করতে চলেছে। আসলে, দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি Samsung এর ভারতে লঞ্চ করা সবচেয়ে লো বাজেট ফোন হল Samsung Galaxy M04। এই ফোনটি সম্পর্কে দীর্ঘদিন ধরেই বেশ কিছু লিক রিপোর্ট সামনে আসছিল।এবার এই ফোনটির ভারত লঞ্চের তারিখ প্রকাশ করা হয়েছে। ই-কমার্স সাইট Amazon India-তে প্রকাশিত তথ্য অনুসারে, Galaxy M04 ভারতে 9 ডিসেম্বর 2022 অর্থাৎ শুক্রবার লঞ্চ হবে। এই পোস্টে আপনাদের এই লো বাজেট ফোনটির স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে জানানো হল। আরও পড়ুন: এই ওটিটি প্ল্যাটফর্মে আসছে ‘Vikram Vedha’, ফ্রিতে দেখতে পাবেন এই সিনেমাটি

Samsung Galaxy M04 এইদিন ভারতে লঞ্চ হবে

Amazon India এর একটি পেজ লাইভ হয়েছে, যেখানে Samsung Galaxy M04 লঞ্চের তারিখ সম্পর্কে তথ্য প্রকাশ করা হয়েছে। এই পেজে দেওয়া তথ্য অনুযায়ী,এই ফোনটি 9ই ডিসেম্বর, 2022-এ লঞ্চ হবে। এছাড়াও, এই ল্যান্ডিং পেজ থেকে এটি প্রকাশ করা হয়েছে যে Samsung Galaxy M04 ফোনটি Sea Green এবং Shadow Blue এই দুটি রঙের কালার অপশনে পেশ করা হবে। এছাড়াও এই ফোনটিতে 8GB RAM (ভার্চুয়াল RAM সহ) এবং 128GB ইন্টারনাল স্টোরেজ থাকবে। Samsung Galaxy M04 ফোনের রেয়ারে ডুয়াল ক্যামেরা সেটআপ দেখা যাবে। ফ্রন্টে ওয়াটারড্রপ নচ-এ ফ্রন্ট ক্যামেরা বসানো হবে। ফোনের পাওয়ার বাটন এবং ভলিউম বাটনটি ডিভাইসের ডানদিকে দেওয়া হবে।

Samsung Galaxy M04 স্মার্টফোনটি ভারতে 8,999 টাকার কম দামে দেওয়া যেতে পারে। আশা করা হচ্ছে যে এই ফোনটির দাম 8,499 টাকার আশেপাশে থাকতে পারে। 91mobiles সম্প্রতি ফোনটির একটি পোস্টার ইমেজ পেয়েছে, সেখান থেকে ফোনের ছবি, দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। এটি ছিল অফিসিয়াল ইমেজ ছিল যা ইন্ডাস্ট্রি সোর্স থেকে আমাদের কাছে এসেছিল। পোস্টারে ফোনটির দাম লেখা ছিল 8,xxx। আরও পড়ুন: Realme কে টক্কর দিতে আসছে Motorola এর লো বাজেট 5G ফোন Moto G13, দেখে নিন স্পেসিফিকেশন 

Samsung Galaxy M04 স্মার্টফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন

রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy M04 ফোনে ওয়াটারড্রপ নচ সহ একটি 6.5-ইঞ্চি HD+ ডিসপ্লে দেওয়া যেতে পারে। এই ডিভাইসটিতে MediaTek Helio P35 প্রসেসর সহ 8GB RAM এবং 128GB অনবোর্ড স্টোরেজ থাকতে পারে। ফটোগ্রাফির জন্য, এই ফোনে একটি 13MP + 2MP ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং একটি 5MP সেলফি ক্যামেরা দেখা যেতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনটিতে 5,000mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। আশা করা হচ্ছে যে Samsung Galaxy M04 ফোনটি Android 12 Go ভার্সনে চলবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here