ভারতে Samsung Galaxy M08 LTE স্মার্টফোন লঞ্চ হয়ে গেছে। এই নামের LTE কথার অর্থ হল এটি একটি 4G স্মার্টফোন। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি লো বাজেট সেগমেন্টে সেল করা হবে, তবে ফোনটির দাম এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। এই ফোনে 6000mAh ব্যাটারি, 50MP ক্যামেরা এবং 90Hz রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটির ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Samsung Galaxy M08 LTE
Samsung Galaxy M08 LTE ফোনে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির HD+ ডিসপ্লে যোগ করা হয়েছে। PLS LCD প্যানেল দিয়ে তৈরি এই ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। বড় স্ক্রিন সহ এই ফোনের থিকনেস মাত্র 8mm, এর ফলে হালকা বডি এবং সুন্দর গ্ৰিপ পাওয়া যায়। জলের ছিটা থেকে সুরক্ষার জন্য এতে IP65 রেটিং রয়েছে।
এই ফোনটি Android 16 বেস্ড One UI অপারেটিং সিস্টেমে কাজ করে। প্রসেসিঙের জন্য Samsung Galaxy M08 LTE ফোনে Mediatek Helio G99+ চিপসেট দেওয়া হয়েছে। 6nm ফেব্রিকেশন প্রসেসে তৈরি এই অক্টাকোর প্রসেসর 2.0GHz থেকে 2.2GHz পর্যন্ত ক্লক স্পীডে রান করতে সক্ষম। সুন্দর গ্ৰাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 MC2 GPU যোগ করা হয়েছে।
Samsung Galaxy M08 LTE ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে LED ফ্ল্যাশের সঙ্গে f/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP প্রাইমারি সেন্সর এবং f/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 2MP সেকেন্ডারি লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy M08 LTE ফোনে 6000mAh ব্যাটারি রয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী ফুল চার্জে এই ফোনে সকাল থেকে রাত পর্যন্ত ব্যাকআপ পাওয়া যাবে। এই ফোনটির ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 25W ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
Samsung Galaxy M08 4G ফোনে 6 জেনারেশন Android আপডেট এবং 6 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এই ফোনের RAM Plus ফিচারের মাধ্যমে 4GB Physical RAM এর সঙ্গে 4GB Virtual RAM যোগ করে মোট 8GB RAM এর পারফরমেন্স উপভোগ করা যাবে। এই ফোনে Circle to search 3.0 ফিচারের পাশাপাশি কানেক্টিভিটির জন্য Wi-Fi , Bluetooth 5.3 ও 3.5mm হেডফোন জ্যাক যোগ করা হয়েছে।
