প্রকাশ্যে এল Samsung Galaxy M17e 5G স্মার্টফোনের ডিটেইলস, দেখা গেল Google Play Console প্ল্যাটফর্মে

ভারতে Samsung তাদের বাজেট রেঞ্জে 5G ফোনের সংখ্যা বাড়িয়ে নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। লিক অনুযায়ী কোম্পানি জানুয়ারী মাসের শেষের দিকে Galaxy A07 5G ফোনটি লঞ্চ করতে পারে। এরই মধ্যে গুগল প্লে কনসোলের supported devices লিস্টে Samsung Galaxy M17e 5G ফোনটি দেখা গেছে। এতে নতুন M-সিরিজের 5G ফোন পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।

গুগল প্লে কনসোল লিস্টিং অনুযায়ী এই ফোনটি “SM-M076B” মডেল নাম্বার সহ দেখা গেছে। ফোনটির কোডনেম “A07x” হবে বলে জানানো হয়েছে। এই Galaxy M17e 5G ফোনটি আপকামিং Galaxy A07 5G ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হতে পারে। আগের প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী SM-M076B মডেল নাম্বার সহ ফোনটি Galaxy M07 5G নামে লঞ্চ করা হবে। তবে লিস্টিঙের মাধ্যমে ফোনটি Galaxy M17e 5G নামে দেখানো হয়েছে।

আপকামিং স্যামসাং ফোনটির নাম পরিবর্তনের এই সিদ্ধান্তে অবাক হ‌ওয়ার কিছু নেই। কারণ বর্তমানে বেশ কিছু স্মার্টফোন ব্র্যান্ড তাদের নেমিং স্ট্র্যাটেজির পরিবর্তন ঘটিয়েছে এবং Samsung এই প্যাটার্ন ফলো করতে পারে। সাধারণত কোম্পানির Galaxy A0Xe সিরিজের মতো আলট্রা-বাজেট স্মার্টফোনে এবং সেগুলির M ও F সিরিজের রিব্র্যান্ডেড ভার্সনে “e” সাফিক্স ব্যাবহার করা হয়। তবে Galaxy M1X সিরিজে এই ধরনের নেমিং খুব একটা দেখা যায় না। তাই Galaxy M17e 5G ফোনটির নাম একটি বড় পরিবর্তন হতে পারে।

সম্প্রতি Galaxy A07 5G ফোনটি Google Play Console সাইটে দেখা গিয়েছিল। এতে MediaTek Dimensity 6300 প্রসেসর দেওয়া হবে বলে জানা গেছে। একইসঙ্গে ফোনটি 8GB RAM এবং Android 16 সহ লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। আপকামিং Galaxy M17e 5G ফোনটিতে প্রায় একই হার্ডওয়্যার এবং সফটওয়্যার থাকতে পারে।

যারা বাজেট রেঞ্জে দুর্দান্ত 5G স্মার্টফোন খুঁজছেন, কোম্পানি Samsung Galaxy M17e 5G ফোনটির মাধ্যমে সেইসব ইউজারদের টার্গেট করতে পারে। এই ফোনটি Redmi 14C 5G, Realme C65 5G এবং Lava Blaze 2 5G ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে।

যদি কোম্পানি Samsung এর Galaxy M17e 5G ফোনটি কম দামে লঞ্চ করে এবং এতে Dimensity 6300 প্রসেসর, 8GB RAM ও Android 16 ফিচার থাকে, তবে এই ফোনটি বাজেট রেঞ্জে একটি ভালো 5G অপশন হয়ে উঠতে পারে। তবে এই ফোনের সঠিক তথ্য প্রকাশ্যে আসার জন্য অপেক্ষা করা হচ্ছে।

LEAVE A REPLY
Please enter your comment!
Please enter your name here