Home খবর 6000mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে সহ লঞ্চ হল Samsung Galaxy M17e 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন

6000mAh ব্যাটারি এবং 120Hz ডিসপ্লে সহ লঞ্চ হল Samsung Galaxy M17e 5G স্মার্টফোন, জেনে নিন দাম এবং সম্পূর্ণ স্পেসিফিকেশন

ভারতের বাজারে Samsung তাদের নতুন Samsung Galaxy M17e 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে। যারা কম দামে দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ, বড় স্ক্রিন এবং 5G কানেক্টিভিটি সহ স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য এই স্মার্টফোনটি পেশ করা হয়েছে। আমাজন এবং অফলাইন রিটেইল স্টোরের মাধ্যমে ফোনটি সেল করা হবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক Samsung Galaxy M17e 5G স্মার্টফোনের দাম, স্পেসিফিকেশন এবং সেল ডিটেইল সম্পর্কে।

কোম্পানির Samsung Galaxy M17e 5G স্মার্টফোনটির প্রথম সেল হিসাবে 11,749 টাকা রাখা হয়েছে। আজ দুপুর 12 থেকে 2:00 টোর মধ্যে ফোনটির সেল লাইভ হয়ে যাবে। যারা এই স্মার্টফোনটি কেনার কথা ভাবছেন, তাঁরা আমাজন প্ল্যাটফর্মের মাধ্যমে ফোনটি কিনতে পারবেন। অন্যদিকে ফোনটির রেগুলার প্রাইস 12,999 টাকা রাখা হবে। এটি স্মার্টফোনের 4GB RAM + 128GB স্টোরেজ অপশনের দাম।

Samsung Galaxy M17e 5G স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট এবং HD+ রেজোলিউশন সাপোর্ট করে, তবে ফোনটির হাই রিফ্রেশ রেটের জন্য এরও স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যায়। প্রসেসিঙের জন্য স্মার্টফোনটিতে MediaTek Dimensity 6300 প্রসেসর রয়েছে, এর দৈনন্দিন ব্যাবহার, সোশ্যাল মিডিয়া এবং লাইট গেমিঙের ক্ষেত্রে দারুণ পারফরমেন্স উপভোগ করা যায়। একইসঙ্গে স্মার্টফোনটি 4GB এবং 6GB RAM সহ  128GB স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে এবং SD কার্ডের মাধ্যমে 2TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে।

এই স্মার্টফোনটি Android 16 এবং One UI 8 সহ লঞ্চ করা হয়েছে। এতে  Gemini Live ফিচার রয়েছে। একইসঙ্গে স্মার্টফোনটিতে 6 OS আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy M17e 5G স্মার্টফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 2MP ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। তবে সেলফির জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ক্যামেরা সেটআপ সাধারণ ব্যাবহার এবং সোশ্যাল মিডিয়া ফটোর জন্য যথেষ্ট ভালো হবে বলে মনে করা হচ্ছে। এই স্মার্টফোনের সবচেয়ে বড় বিশেষত্ব 6000mAh ব্যাটারি হবে, ফলে খুব সহজেই এক থেকে দেড় দিনের ব্যাকআপ পাওয়া যায়। একইসঙ্গে এই ব্যাটারি চার্জ করার জন্য 25W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

Samsung Galaxy M17e 5G স্মার্টফোনটি Android 16 এবং One UI 8.0 সহ লঞ্চ করা হয়েছে, এর ফলে নতুন এবং স্মুথ সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। স্মার্টফোনটির ওজন 199 গ্রাম এবং থিকনেস 8.2mm রাখা হয়েছে এবং এতে জল ও ধুলোর থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং রয়েছে। এই স্মার্টফোনটি Blitz Blue এবং Vibe Violet কালার অপশনে সেল করা হবে।

যারা কম দামে বড় ব্যাটারি এবং অসাধারণ পারফরমেন্স সহ স্যামসাঙের স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য Samsung Galaxy M17e 5G স্মার্টফোনটি ভালো অপশন হবে। এটি স্টুডেন্ট এবং বেসিক ইউজারদের জন্য দারুণ অপশন হতে পারে। এই স্মার্টফোনটি Redmi 13 5G, Realme Narzo 80x 5G এবং iQOO Z10 Lite 5G ফোনগুলির প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে পারে। তবে Samsung ফোনটি বড় ব্যাটারি এবং ব্র্যান্ড ভ্যালুর জন্য এগিয়ে থাকতে পারে।

যেসব ইউজাররা Samsung ব্র্যান্ডের দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ, বড় ডিসপ্লে সহ ফোন কিনতে চাইছেন, সেইসব ইউজারদের জন্য Samsung Galaxy M17e 5G ফোনটি ভালো অপশন হবে। ইউজাররা এই স্মার্টফোনটি  কিনতে পারেন। এছাড়া যারা অন্য ব্র্যান্ডের ফোন কেনার কথা ভাবছেন, তাঁরা বাজারে উপস্থিত অন্যান্য অপশন দেখতে পারেন।