কিছু দিন আগে আমরা টিপস্টার ঈশান অগ্ৰবালের সঙ্গে হাত মিলিয়ে এক্সক্লুসিভ Samsung Galaxy M21 2021 Edition এর স্পেসিফিকেশন অনলাইন লিক করেছিলাম। এবার আমাজন ইন্ডিয়াতে এই ফোনটি স্পট করা হয়েছে। আমাজন ইন্ডিয়ার এই লিস্টিং থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এই ফোনটি অনলাইনে আমাজন ইন্ডিয়ার মাধ্যমে সেল করা হবে। জানিয়ে রাখি এই ফোনটি স্যামসাঙের গত বছর লঞ্চ করা Samsung Galaxy M21 এর সাকসেসার হতে চলেছে। মনে করা হচ্ছে এই ফোনটিই গত বছর Samsung Galaxy M21 Prime Edition নামে কিছু ওয়েবসাইটে স্পট করা হয়েছিল। কোম্পানির আগামী Samsung Galaxy M21 2021 Edition ফোনটি তাদের ‘গ্যালাক্সি এম’ সিরিজের অ্যাফোর্ডেবল স্মার্টফোন হিসেবে লঞ্চ করতে পারে।
Samsung Galaxy M21 2021 Edition এর লঞ্চ ডেট
আমাজনে শেয়ার করা ব্যানার ইমেজ দেখে মনে করা হচ্ছে ভারতে Samsung Galaxy M21 2021 Edition ফোনটি আগামী 21 জুলাই লঞ্চ করা হতে পারে। টীজারের পাশাপাশি আমাজনে একটি ফোনের ফ্রন্ট প্যানেলের ছবি দেখানো হয়েছে। তবে ফোটোয় ফোনটি অনেকটা গত বছরের Samsung Galaxy M21 এর মতো দেখতে লাগছে।
নিশ্চিত ভাবে বলা যায় খুব শীঘ্রই ভারতের মার্কেটে Samsung Galaxy M21 2021 Edition ফোনটি লঞ্চ করে দেওয়া হবে। তবে কোম্পানির ফ্যানরা হয়তো শুনে হতাশ হবেন যে গত বছর লঞ্চ করা Samsung Galaxy M21 এবং আগামী Samsung Galaxy M21 2021 Edition ফোনদুটির স্পেসিফিকেশন একই হবে এবং পার্থক্য দেখা যাবে শুধুমাত্র অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ভার্সনে। জানিয়ে রাখি আগামী Samsung Galaxy M21 2021 Edition ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হবে এবং ওয়ান ইউআই 3.1 এ কাজ করবে।
Samsung Galaxy M21 2021 Edition এর স্পেসিফিকেশন
কোম্পানির আগামী Samsung Galaxy M21 2021 Edition ফোনটিতে 19.5:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 1080 × 2340 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির ফুল এইচডি+ ইনফিনিটি ইউ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হবে। এই ফোনটিও এর পুরোনো ভার্সনের মতোই অক্টাকোর প্রসেসরযুক্ত এক্সিনস 9611 চিপসেটে রান করতে পারে। এতে 6 জিবি পর্যন্ত র্যাম এবং 128 জিবি পর্যন্ত স্টোরেজ দেওয়া হতে পারে।
ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy M21 2021 Edition এর ব্যাক প্যানেলে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সরযুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। একইভাবে সেলফির জন্য এতে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে বলে জানা গেছে। এছাড়া পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy M21 2021 Edition ফোনটিতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এমএএইচের ব্যাটারি থাকবে।
আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন
